টলিউড

স্টিমারে ঝড় তুললেন রচনা ব্যানার্জি

স্টিমারে ঝড় তুললেন রচনা ব্যানার্জি - West Bengal News 24

অভিনয়ে এখন খুব একটা সরব না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রচনা ব্যানার্জি। বিভিন্ন সময়ে মজার মজার ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। কিছুদিন আগে অভিনেত্রীর পোস্ট করা তার জন্মদিনের থিম পার্টির ছবি ভাইরাল হয়েছিল। যেখানে ‌‘চামেলি’র সাজে দেখা গিয়েছিল রচনাকে।

এবার অভিনেত্রীকে দেখা গেলো একটু অন্যরূপে। সাদা জিন্স ও ক্রপ টপে যেন মুগ্ধতা ছড়াচ্ছেন। আর মাঝ দরিয়ায় স্টিমারে উঠে জমিয়ে নাচলেন। ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: শ্রাবন্তীর জীবনে ফিরল প্রথম প্রেম!

সৌন্দর্য আর ফিটনেসে যেকোনো বর্তমান প্রজন্মের নায়িকাদের টেক্কা দেয়ার ক্ষমতা রাখেন এই অভিনেত্রী। তার ভক্তের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। অভিনয়ের পাশাপাশি গত ১০ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসেবে ভীষণই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

তবে হাজারও ব্যস্ততার ফাঁকে সময় বের করে বন্ধুদের নিয়ে নদীতে বেড়াতে গিয়েছিলেন রচনা। অভিনেত্রীর এই বেড়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল বন্ধুর জন্মদিন উদযাপন করা।

 

 

আরও পড়ুন ::

Back to top button