‘ফিরতে এত রাতে কেন?’ পাড়ায় হেনস্থার শিকার RJ স্তুতি, হল চরিত্রহনন!

কাজের প্রয়োজনে প্রায়শই বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। সেই কারণে এ বার চরম হেনস্থার শিকার হতে হল FM চ্যানেলের প্রখ্যাত RJ তথা চ্যাট শো-এর উপস্থাপক স্তুতিকে। দিল্লির রাস্তায় দাঁড়িয়ে তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হল।
১১ জুলাই রাজধানীর পশ এলাকা হিসেবে পরিচিত জিকে এরিয়ার বাড়িতে ফিরছিলেন স্তুতি। কলোনির নিরাপত্তা রক্ষী তাঁর পথ আটকায় বলে অভিযোগ। দেরিতে বাড়ি ফেরায় সে ও স্থানীয় আবাসন জনকল্যাণ সমিতির সভাপতি মিকি বেদি ও তার স্ত্রী স্তুতিকে হেনস্থা করে বলে অভিযোগ। স্তুতি রাত করে বাড়ি ফেরায় মিকির স্ত্রী চিত্কার করে নিরাপত্তা রক্ষীকে কলোনির গেট না-খোলার নির্দেশ দেন। আরজে-র চরিত্র নিয়ে প্রশ্ন তুলে মিকি বলেন, ‘কেন একজন মহিলা হয়ে তিনি এত রাতে বাড়ি ফিরবেন? তিনি কোথায় ছিলেন এত রাতে, তা-ই বা কীভাবে জানা যাবে?’
Yes. It is this sensitivity and maturity that RWA’s must have ! Harassing a female resident and then trying to bully her is not the solution. @kailashColResi https://t.co/nnpWZoWxfm
— Stutee Ghosh (@rjstutee) July 13, 2019
স্তুতির মা পুলিশকে তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর কন্যা একজন মিডিয়াকর্মী এবং সিঙ্গল উওম্যান। কাজের প্রয়োজনেই তাঁকে অনেক সময় রাত করে বাড়ি ফিরতে হয়। তিনি একাই গাড়ি চালিয়ে ফেরেন। দীর্ঘদিন ধরেই তাঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্তুতির মা। টুইটারে নিজের অভিযোগ পত্র পোস্ট করার পাশাপাশি তোপও দেগেছেন আরজে।
Requesting for early redressal @DelhiPolice 🙏 this is a major security issue. As shown in the video the guard is being emboldened to misbehave with a female resident at night . My parents are worried . I’m a single lady and have to come back late from work. https://t.co/ED6JbQPgrc
— Stutee Ghosh (@rjstutee) July 12, 2019
স্তুতির পাশে দাঁড়িয়ে সে দিনের ঘটনার ভিডিয়ো নিজের হ্যান্ডেলে পোস্ট করেছেন তাঁর বন্ধু তথা আইনজীবী অমৃতা ভিন্ডের।
On my behalf of my friend @rjstutee I’m requesting redressal from @DelhiPolice
A woman coming late due to late office hours not allowed entry from gate closest to her house jeopardises her security
GK-1RWA president&wife-Mickey Bedi isn’t cooperating. So I’m requesting here🙏 pic.twitter.com/CNaxvhsgSo
— Amrita Bhinder (@amritabhinder) July 12, 2019
এই ঘটনায় আরজে-র পাশে দাঁড়িয়েছে অনেকেই।
The @kailashColResi thinks it is bigger than the residents. For the last couple of days, it has only concentrated on thwarting and trivialising a resident’s legitimate concern. It seems committed to arrogance and one-upmanship than anyone’s safety & welfare. Appalling. @rjstutee https://t.co/cuqJsRv7ZW
— Bigg Toss (@sumanthere) July 14, 2019



