দঃ ২৪ পরগনা

নামখানায় তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন ব্লক সভাপতি ও প্রাক্তন সভাপতি

নামখানায় তৃণমূলে ভাঙ্গন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন ব্লক সভাপতি ও প্রাক্তন সভাপতি - West Bengal News 24

তৃণমূলে বড়োসড়ো ভাঙ্গন ধরিয়ে নামখানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর মন্ডল ও প্রাক্তন সভাপতি ফাল্গুনী মন্ডল আজ মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দীপঙ্কর হাত ধরে বিজেপি পতাকা তুলে নিলেন। মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি দিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।

পরমেশ্বর মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তৃণমূল নামখানা ব্লক সভাপতি ছিলেন । দুবার তিনি পঞ্চায়েত প্রধান ছিলেন।

পাশাপাশি ফাল্গুনী মন্ডল প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি ও বর্ষীয়ান নেতা তৃণমূলের এবং দ্বারিকনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

এই দুজন তৃণমূল হেভিওয়েট নেতৃত্ব আজ বিজেপির পতাকা হাতে তুলে নেন ও তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ভারতীয় জনতা পার্টিতে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার বদ্ধ হন।

ফাল্গুনী মন্ডল জানান মমতা ব্যানার্জির সরকার ভাওতাবাজির সরকার । প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আদর্শে বিশ্বাসী হয়ে ও ভারতীয় জনতা পার্টির নীতি ও আদর্শকে মেনে আগামী দিনে পশ্চিমবঙ্গে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা অংশগ্রহণ করতে চান।

পরমেশ্বর মন্ডল বলেন মমতা ব্যানার্জির দল তৃণমূল দলে এখন শুধু তোলাবাজ ও সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর মেঘ উঠেছে, সৎকাজের মানুষদের কোন জায়গা নেই তৃণমূলে। মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন এবং পশ্চিমবঙ্গকে সোনার বাংলা গড়তে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম।

আগামী দিনে দল যে দায়িত্ব দেবেন তা আমরা মাথা পেতে মেনে নেব। তৃণমূল সরকার ১০ বছরে শিক্ষা ক্ষেত্রে কোন উন্নয়ন করেনি। কেন্দ্রীয় সরকারের কৃষক আইনের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের কৃষকদের কেন্দ্র সরকারের যোজনা থেকে বঞ্চিত করছে। মমতা ব্যানার্জির দুর্নীতিবাজ সরকারকে ২০২১ সালের নির্বাচনে বিসর্জন দিয়ে গরীব সাধারন কৃষকদের উন্নয়নের স্বার্থে কাকদ্বীপ সাগর নামখানা বিধানসভা গুলিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আমরা আজ জেলা সভাপতি দীপঙ্কর যার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম।

এখন দেখার ২০২১ সালের বিধানসভায় প্রাক্তন তৃণমূল পর্যায়ের নেতারা কতটা পদ্ম পটাতে পারে বিজেপিতে এসে।

আরও পড়ুন ::

Back to top button