টলিউড

কিসের অপেক্ষায় এখনো ডিভোর্স হয়নি, কারন জানালেন রোশান ও নিখিল

কিসের অপেক্ষায় এখনো ডিভোর্স হয়নি, কারন জানালেন রোশান ও নিখিল - West Bengal News 24

পশ্চিমবঙ্গের চলমান নির্বাচনের কারণে ডিভোর্স প্রক্রিয়া আটকে আছে আলোচিত দম্পতি শ্রাবন্ত্রী চ্যাটার্জি ও তার তৃতীয় স্বামী রোশান সিং এবং নুসরাত জাহান ও তার ব্যবসায়ী স্বামী নিখিল জৈনের।

জানা গেছে, গত বছর পূজোর পর থেকে আলাদা থাকতে শুরু করেন রোশান এবং শ্রাবন্তী। আইনি পদ্ধতিতে ডিভোর্স না হলেও একে অন্যের সঙ্গে কোনও রকম যোগাযোগ রাখেন না তারা।

আরো পড়ুন : জানুন সাবিত্রী চ্যাটার্জীর আজীবন কুমারী থাকার কারণ

বিষয়টি নিয়ে রোশন ভারতীয় গণমাধ্যমকে বলেন, নির্বাচনের আগে কিছুই হবে না। তবে দু’বছর আগে শ্রাবন্তী নামে একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আজ রাস্তায় ওকে দেখলে আমি চিনতেই পারব না। ওর মুখটা আমি ভুলে গিয়েছি।
অন্যদিকে, আরেক সাংসদ নায়িকা নুসরাতেরও সংসার ভাঙার খবর শোনা যাচ্ছে। তিনি এখন বাবা-মা আর বোনের সঙ্গে বালিগঞ্জে থাকেন। তবে স্বামী নিখিলের সঙ্গে এখনো বিবাহবিচ্ছেদ হয়নি।

কিছুদিন আগে নিখিল বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, বিবাহবিচ্ছেদ হবে, তবে কবে তা আমি ঠিক জানিয়ে দেব। এখনও সেই সময় আসেনি।

এদিকে, সূত্র জানাচ্ছে- নিখিল এবং রোশান দু’জনেই নির্বাচনের ফলফল ঘোষণার অপেক্ষায়। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে যুদ্ধ চলছে ক্ষমতা দখলের। অন্যদিকে তাদের বৈবাহিক জীবন দখলদারি ছেড়ে মুক্তি চাইছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

আরও পড়ুন ::

Back to top button