টলিউড

জেনে নিন রাজ-শুভশ্রীর সম্পত্তির পরিমাণ

জেনে নিন রাজ-শুভশ্রীর সম্পত্তির পরিমাণ - West Bengal News 24

বিধানসভা নির্বাচনে বারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়ছেন টলিউড পরিচালক রাজ চক্রবর্তী। বর্তমানে নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন তিনি। গত ৩১ মার্চ, নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন রাজ। আর তাতে জানা যায়, রাজ-শুভশ্রীর সম্পত্তির পরিমাণ।

হলফনামা অনুযায়ী, ২০১৯-২০ অর্থ বছরে রাজ চক্রবর্তীর বার্ষিক আয় ৫৪ লাখ ২৭ হাজার ৯৭০ রুপি। ২০১৮-১৯ অর্থ বছরে তার বার্ষিক আয় ছিল ৭০ লাখ ৯৭ হাজার ৭৩০ রুপি। হলফনামায় রাজের স্ত্রী টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আয়ের হিসাবও দিয়েছেন। তাতে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে শুভশ্রীর বার্ষিক আয় ১ কোটি ১৭ লাখ ২২ হাজার ৮৮০ রুপি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজের কাছে নগদ ২৫ হাজার ৯০৬ রুপি ছিল। আর শুভশ্রীর কাছে ছিল ১৫ হাজার ৭২০ রুপি। যোধপুর পার্কের এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে মোট ১ লাখ ১১ হাজার ৮৩৫ রুপি রয়েছে রাজ চক্রবর্তীর। তার মোট ৭টি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া রাজ ও শুভশ্রীর বেশ কিছু ফিক্স ডিপোজিট ও লাইফ ইনস্যুরেন্স পলিসি রয়েছে।

আরও পড়ুন : দেশে এসেই আমি বিপদে পড়ি: মিথিলা

শুভশ্রীর কাছে রয়েছে ১৮৭ গ্রাম সোনার গহনা। যার বাজার মূল্য ৫২ লাখ ৩৩ হাজার ৬৮৩ রুপি। রাজের কাছে রয়েছে দুটি গাড়ি। ২০১৯ সালে কেনা ভলভো ব্র্যান্ডের গাড়িটির দাম ৮০ লাখ ২৭ হাজার ৪৯১ রুপি। ২০১৮ সালে কেনা টাটা নেক্সনের গাড়ির দাম ৮ লাখ ৭৪ হাজার ৫৩৭ রুপি। সব মিলিয়ে রাজের কাছে অস্থাবর সম্পত্তি রয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৩১ হাজার ৭৫ রুপির। শুভশ্রীর কাছে রয়েছে মোট ৫ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৯৯৬ রুপির অস্থাবর সম্পত্তি।

রাজ চক্রবর্তী বেড়ে উঠেছেন হালিশহরে। সেখানে তার ১৩৫০৩ বর্গফুটের একটি জমি রয়েছে। যার বর্তমান বাজার মূল্য ৬৮ লাখ ৭৩ হাজার ৩৩২ রুপি। রাজডাঙায় রয়েছে রাজের ১৪১০ বর্গফুটের একটি অফিস। যার দাম ১ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৪৮০ রুপি। ২০১০ সালে রাজ কলকাতার বিলাসবহুল আবাসনে একটি ফ্ল্যাট কিনেছিলেন। সেখানে স্ত্রী শুভশ্রীকে নিয়ে বসবাস করেন তিনি। ১৭৭৮ বর্গফুটের এই ফ্ল্যাটের বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৩১২ রুপি।

বেশ মোটা অঙ্কের ঋণের বোঝাও রয়েছে রাজের মাথায়। তার হোমলোন রয়েছে ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৯৮৫ রুপি। কারলোন রয়েছে ৪৬ লাখ ৬৯ হাজার ৪৩০ রুপি। এছাড়া একটি পারসোনাল লোনও রয়েছে এই নির্মাতার। রাজের মোট ঋণের পরিমাণ ১ কোটি ৬১ লাখ ৪৯ হাজার ৩৮৮ রুপি।

আরও পড়ুন ::

Back to top button