বিচিত্রতা

ব্লক করায় সাবেক প্রেমিকের গোপন ভিডিও ছড়িয়ে দিলেন নারী

ব্লক করায় সাবেক প্রেমিকের গোপন ভিডিও ছড়িয়ে দিলেন নারী - West Bengal News 24

সোশ্যাল মিডিয়ায় ব্লক করে দিয়েছে সাবেক প্রেমিক। আর তাতেই রেগে অগ্নিশর্মা হয়ে উঠেন তিনি। প্রতিশোধ স্পৃহায় জ্বলতে জ্বলতে মাথায় ফন্দি আঁটেন ব্রিটিশ নারী হিলারি! তাই সাবেক প্রেমিককে শায়েস্তা করতে তার সেক্স ভিডিও ইউটিউবে আপলোড করে দিলেন ৫০ বছরের ওই নারী।

এখানেই শেষ নয়, সাবেক প্রেমিকের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি পাঠিয়ে দিলেন প্রেমিকের বাবা ও মেয়ের কাছে! এ ঘটনার পর হিলারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে প্রেসটন আদালতে পেশ করা হয়। সেক্সুয়াল কনটেন্ট হওয়ায় সাবেক প্রেমিকের যে সেক্স ভিডিও আপলোড করেছিলেন হিলারি তা দ্রুত ডিলিট করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ।

এদিকে ভিডিওগুলো শেয়ার করার পর হিলারি সাবেক প্রেমিকের মেয়েকে বলেন, এবার তোমার বাবার কীর্তি পুরো দুনিয়া দেখতে পাবে। তিনি আরও বলেন, আমার অফিসের অনেকেই তোমার বাবার কীর্তি দেখে হাসছে। তুমি নিজেই দেখতে পাচ্ছো তোমার বাবার মাথার ভেতর সব সময় কী চলে। সে একজন নির্লজ্জ ব্যক্তি।

অন্যদিকে ছেলের সেক্স ভিডি ও ছবি দেখে রীতিমতো লজ্জায় পড়ে যান হিলারির সাবেক প্রেমিকের বাবা। তিনি এই ভেবে ভয়ও পান যে, ছেলে যেন লজ্জাবশত ভুল কোনও পদক্ষেপ না নিয়ে বসে! প্রেসটন আদালতের জজ হিলারির এমন কাণ্ডকে অত্যন্ত লজ্জাজনক বলে ব্যাখ্যা দিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য