রাজ্য

বিজেপিকে বিপুলভাবে পরাস্ত করার জন্য দিদিকে অভিনন্দন : Rahul Gandhi

বিজেপিকে বিপুলভাবে পরাস্ত করার জন্য দিদিকে অভিনন্দন : Rahul Gandhi - West Bengal News 24

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে শোচনীয় ফল করেছে কংগ্রেস। কিন্তু বিজেপিকে ‘বিপুলভাবে পরাজিত করার জন্য’ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের জনগণকেও তিনি অভিনন্দন জানিয়েছেন।

রবিবার দুপুর থেকেই মমতাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিরোধী নেতারা। পশ্চিমবঙ্গে ভোটের ফলাফলের ট্রেন্ড বোঝা যাওয়ার পরেই টুইট করেছিলেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদব। তারপর সন্ধ্যায় যখন প্রায় নিশ্চিত যে তৃণমূল একাই ২০০-র বেশি আসন পেতে চলেছে, তখন ‘বধাই’ জানিয়ে টুইট করেন উত্তরপ্রদেশের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি প্রধান মায়াবতী।

টুইটারে দলিতনেত্রী লিখেছেন, পশ্চিম বঙ্গাল বিধানসভা আম চুনাও মে টিএমসি দ্বারা ফির বেহতর প্রদর্শন কে লিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কো হার্দিক বধাই এবং শুভকামনায়েঁ। অর্থাত্‍ পশ্চিমবঙ্গের ভোটে ভাল ফল করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

একইসঙ্গে তামিলনাড়ুর ডিএমকে নেতা এম কে স্ট্যালিন, কেরলের এলডিএফ নেতা বিজয়ন ও অসমের বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়ালকেও তিনি অভিনন্দন জানিয়েছেন। এর আগে অখিলেশ লিখেছিলেন, পশ্চিমবঙ্গে ভাজপার ‘নফরত্‍ কি রাজনীতি’ পরাজিত হয়েছে।

পশ্চিমবঙ্গের সচেতন জনতাকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অপর নেতাদেরও ‘বধাই’ জানাচ্ছি। পরে অখিলেশ লেখেন, বিজেপি নেতারা এক মহিলার উদ্দেশে অপমানজনক কটাক্ষ করেছিলেন। তাঁরা বলছিলেন ‘দিদি ও দিদি!’ জনতা ভাজপাকে মুখের মতো জবাব দিয়েছে। টুইটারের শেষে অখিলেশ লিখেছেন, ‘দিদি জিও দিদি!’

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button