আন্তর্জাতিক

বিশ্বে করোনা শনাক্ত ১৫ কোটি ৮৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনা শনাক্ত ১৫ কোটি ৮৯ লাখ ছাড়াল - West Bengal News 24

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখের বেশি মানুষ। গত একদিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯২৯ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৪৩ হাজার ৯০৬ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৩ লাখ ৬ হাজার ৩১৩ জন। আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ কোটি ৭৩ লাখ ৮৩ হাজার ১৭০ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৯৫ হাজার ৮১২ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৬

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৪১০ জন। মারা গেছেন ২ লাখ ৪৬ হাজার ১৪৬ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫১ লাখ ৮৪ হাজার ৭৯০ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ২২ হাজার ৪১৮ জন।

আরও পড়ুন ::

Back to top button