রাজ্য

ভাড়া না বাড়ালে সরকারি ডিপো থেকে ডিজেলর দাবি বাসমালিকদের

ভাড়া না বাড়ালে সরকারি ডিপো থেকে ডিজেলর দাবি বাসমালিকদের - West Bengal News 24

অনেকদিন ধরেই রাজ্য সরকারের কাছে বাস ভাড়া (Bus fare) বাড়ানোর দাবি জানাচ্ছে বাস সংগঠনগুলি। লকডাউনে সেই দাবি আরও জোরালো হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও বাস মালিকদের দাবি মেনে নেওয়া হয়নি। এবার সরকারের উপর অন্যভাবে চাপ সৃষ্টি করতে চাইছে বাস সংগঠনগুলি। তারা দাবি, ভাড়া না বাড়ালে সরকারি ডিপো থেকে ডিজেল (Disel) দিতে হবে।

করোনা প্রতিরোধ করতে রাজ্যজুড়ে চলছে লকডাউন। অধিকাংশ বেসরকারি অফিসে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’। সরকারি অফিসেও কর্মীসংখ্যা অর্ধেক। দিনের বেশিরভাগ সময় বাজার-দোকান বন্ধ থাকছে। বাস চলাচল এখন বন্ধ। বাস মালিক সংগঠনগুলির দাবি, করোনা পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিষেবা দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না।

পশ্চিমবঙ্গ বাস এবং মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, ‘ গত বছর লকডাউন ওঠার পর সরকারের অনুরোধে আমরা রাস্তায় বাস নামিয়েছি। কিন্তু এখন অবস্থা বদল হয়েছে। জ্বালানীর দাম যে ভাবে বেড়েছে তাতে আর বাস চালানো সম্ভব নয়। সরকার ব্যবস্থা না নিলে আমাদের পক্ষে আর বাস রাস্তায় নামানো সম্ভব নয়। তবে আমরা বলছি না বাস নামাব না। বাস মালিকরাই আর খরচ সামলাতে পারছেন না।’

পশ্চিমবঙ্গ বাস এবং মিনিবাস মালিক সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্র, রাজ্য, দুই সরকারের কাছেই একগুচ্ছ আবেদন জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকারের কাছে বাসমালিকদের আবেদন

IRDA লকডাউন পরিস্থিতে নিয়ম পাল্টাতে হবে। ( ৬০ দিন গাড়ি না বসে থাকলে লেড আপ হয় না, এই নিয়ম COVID -19 পরিবর্তন করতে হবে)

গণ পরিবহন যুক্ত মালিক এবং শ্রমিকদের গাড়ি প্রতি ২০ হাজার টাকা আর্থিক প্যাকেজ দিতে হবে।

৩১/১২/২০২২ পর্যন্ত BANK EMI AND INTEREST মনোটরিয়াম করতে হবে।

ডিজেলের উপর GST লাঘু করতে হবে।

রাজ্যের কাছে আবেদন

৩১/১২/২০২২ পর্যন্ত রোড ট্যাক্স, সি এফ ফিস এবং পারমিট ফিস মুকুব করতে হবে।

আনলক- ১ যখন হবে তখন এইভাবে ডিজেলের দাম বৃদ্ধি হলে অবিলম্বে ভাড়া বৃদ্ধি করতে হবে, বসে 4কিলোমিটার ১০ টাকা প্রতি 4কিলোমিটার অন্তর ৫ টাকা। মিনিবাসের প্রথম ৩ কিলোমিটার ১০ টাকা, প্রতি ৩ কিলোমিটার অন্তর ৫ টাকা।

রাজ্য সরকার যদি ভাড়া বৃদ্ধি না করে তাহলে রাজ্য সরকারের ডিপো থেকে আমাদের ডিজেল দিতে হবে।

এদিকে, যাত্রীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে এমনিতেই অঘোষিতভাবে বাসভাড়া অনেকটাই বেড়েছে। তাছাড়া, করোনা পরিস্থিতিতেও অনেক রুটের বাসে ঠাসাঠাসি করেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।

এর আগেও করোনা পরিস্থিতিতে ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দফায়-দফায় বৈঠক হয় বাসমালিক সংগঠনের। যদিও বাসভাড়া বাড়ানোয় সায় দেয়নি রাজ্য সরকার। এবারও সরকার বাসভাড়া বাড়ানো নিয়ে পদক্ষেপ নেয়, সেদিকে নজর থাকবে রাজ্যবাসীর।

সূত্র :কলকাতা ২৪*৭

আরও পড়ুন ::

Back to top button