আন্তর্জাতিক

মৃত মায়ের কোল থেকে উদ্ধার ৫ মাসের শিশু

মৃত মায়ের কোল থেকে উদ্ধার ৫ মাসের শিশু - West Bengal News 24

ফিলিস্তিনিদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। রাতভর বিমান হামলায় আল হামিদির স্ত্রী এবং তাদের আরও চার ছেলে নিহত হয়। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে যায় ওমর। গাজার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

গত শনিবার সকালে ধ্বংসস্তূপের নিচ থেকে মৃত মায়ের কোল থেকে ওমরকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তার ছোট্ট পায়ের তিন জায়গায় জখম হয়েছে।

৩৭ বছর বয়সী হাদিদি জানিয়েছেন, ইসরায়েলি বোমা হামলায় তার আরও চার ছেলে সুহাইব (১৩), ইয়াহইয়া (১১), আবদে রাহমান (৮) এবং ওসমান (৬) নিহত হয়েছে। একই সঙ্গে এই হামলায় তিনি তার স্ত্রী মাহা আবু হাত্তাবকেও (৩৬) হারিয়েছেন। এখন পৃথিবীতে তার এই শিশু সন্তানটি ছাড়া আর কেউ বেঁচে নেই।

ছোট শিশু সন্তানকে চুমু খেয়ে তিনি বলেন, তারা আল্লাহর কাছে গেছেন। আমরাও এখানে আর বেশিদিন থাকতে চাই না। আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে মিলিত হবো। ইয়া আল্লাহ, এটা খুব দীর্ঘ করবেন না।

আরও পড়ুন ::

Back to top button