খেলা

রাশিয়াকে উড়িয়ে সরাসরি নকআউটে ডেনমার্ক

Latest Football News : রাশিয়াকে উড়িয়ে সরাসরি নকআউটে ডেনমার্ক - West Bengal News 24

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো না হলেও নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে এবারের ইউরোর নকআউট পর্ব নিশ্চিত করল ডেনিশরা।

ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়ার সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের পর্বে জায়গা করে নিল ডেনমার্ক। ডেনমার্কের হয়ে এদিন গোল করেন যথাক্রমে ডামসগার্ড, পোলসেন, ক্রিশ্চিয়ানসেন এবং মায়েহেল। আর রাশিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন ডিজুবা।

ইউরোর নকআউটে জায়গা করে নিতে রাশিয়ার বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ডেনমার্কের সামনে। কেবল জিতলেই অবশ্য হত না, সেই সঙ্গে ফিনল্যান্ডকে বড় ব্যবধানে বেলজিয়ামের কাছে হারতেও হত। আবার নিজেদেরও রাশিয়াকে বড় ব্যবধানেই হারাতে হত। সবই হলো একরাতে। লেখা হলো ডেনিশ রূপকথা।

আরও পড়ুন ::

Back to top button