
ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে নকল আইএএস অফিসার দেবাঞ্জন দেবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। সূত্র মারফত জানা গিয়েছে এই ঘটনায় তিনি ক্ষুদ্ধ। এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ কমিশনারকে দেবাঞ্জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করতে নির্দেশ দিয়েছে।
কলকাতায় একাধিক জায়গায় ভুয়ো ভ্যাকসিনের ক্যাম্প করে সকলকে টিকা দিয়েছেন দেবাঞ্জন। নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে, নীল বাতি গাড়ি করে ঘুরে বেড়িয়ে শাসকদলের নেতা-নেত্রীদের ফাঁসানোর চক্রান্ত করেছেন তিনি। গত বুধবার কসবায় সাংসদ মিমি চক্রবর্তীর তত্ত্বাবধানে গ্রেফতার হন দেবাঞ্জন।
কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই ১০৭ নম্বর ওয়ার্ডে বেআইনি টিকাকরন চালাচ্ছিলেন দেবাঞ্জন। মিমি সন্দেহ বসতই টিকাকরণ শিবিরের তথ্য যাচাই করতে গিয়েই সত্যিটা সামনে আসে। আর এই ঘটনা নিয়ে বিস্তর জলঘোলা হতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে তিনি পুলিশ কমিশনারকে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। যাতে ভবিষ্যতে কেউ এইধরনের জালিয়াতি করতে দুবার ভাবে। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী এতটাই ক্ষুদ্ধ যে দেবাঞ্জনকে, ‘রাস্তায় দাঁড় করিয়ে পাঁচ হাজার বার ওঠবোস’, করতে নির্দেশ দিয়েছেন। গতকালই জালি ভ্যাকসিন কাণ্ডে।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা জানিয়েছেন, এই ষড়যন্ত্রের জাল ভেদ করতে ডিসিডিডি সৈকত ঘোষের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করছে লালবাজার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কাউকে রেহাই দেওয়া যাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। তিনি এও জানিয়েছেন কসবা ও অন্যান্য ক্যাম্প থেকে যে সমস্ত ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের চিহ্নিত করতে হবে। পুরসভার তরফে তাদের আলাদা করে টিকাকরণ করা হবে বলেও জানা গিয়েছে।
বাগড়ি মার্কেটে করোনার কোনও প্রতিষেধক পাওয়া যায় না, এটা নিশ্চিত করেছে পুলিশ। ক্যানিং স্ট্রিটের মেহতা বিল্ডিংয়ের এক ব্যবসায়ীর থেকে অ্যামিকাসিন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন কিনে তা করোনা প্রতিষেধক বলে চালিয়েছিল দেবাঞ্জন। ধৃতের অফিস থেকে ওই রসিদইও মিলেছে। আবার কোথাও বিসিজি ভ্যাকসিন নিয়ে ব্যবহার করেছে ভুয়ো আইএএস দেবাঞ্জন। তাই দ্রুত ব্যবস্থা নিতে কলকাতা পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সুত্র : এই মুহুর্তে



