বলিউড

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি

শ্রীতমা মিত্র

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

করোনার ধাক্কায় সাম্প্রতিককালে দেশের অর্থনীতি কার্যত ধরাশায়ী। এমন অবস্থায় ক্ষতির সম্মুখে পড়ে যায় বহু প্রজেক্ট। একাধিক ইন্ডাস্ট্রির সঙ্গে সঙ্গেই ক্ষতির মুখ দেখে ফিল্ম ইন্ডাস্ট্রিও। একনজরে দেখা যাক ২০২০ সালের আগে পর্যন্ত প্রাক করোনা আমলে স্বাভাবিক পরিস্থিতিতে বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে কোন ছবিগুলি? একনজরে দেখা যাক তালিকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

দঙ্গল

আমির খান অভিনীত দঙ্গল ছবিটি ২০১৬ সালে কার্যত সমস্ত বক্স অফিস রেকর্ডকে ভেঙে গুঁড়িয়ে দেয়। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির অন্যতম প্রযোজক আমির খান। ছবির আয় ২,০২৪ কোটি টাকা। যা আজ পর্যন্ত ভারতে কোনও ছবি আয় করেনি।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

বাহুবলী ২

এসএস রাজা মৌলি পরিচালিত ছবি বাহুবলী ২ ২০১৭ সালে মুক্তি পায়। অর্ক মিডিয়া ওয়ার্কসের এই ছবি আয় করেছে, ১,৮১০ কোটি টাকা। সবচেয়ে বেশি রোজগার করা বলিউড ছবির তালিকায় এই ফিল্মটি দ্বিতীয়স্থানে।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

বজরঙ্গি ভাইজান

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ‘বজরঙ্গি ভাইজান’। সলমান খান অভিনীত এই ছবি ২০১৫ সালে মন জয় করে ভাইজান ভক্তদের। ইরোসের সঙ্গে কবির খান ও সলমানের প্রযোজনার এই ছবিটি ৯৬৯.০৬ কোটি টাকা রোজগার করে।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

সিক্রেট সুপারস্টার

২০১৭ সালের ছবি সিক্রেট সুপারস্টার। আমির খান প্রোডাকশনের এই ছবিটি অদ্বৈত চন্দনের পরিচালনায় তৈরি হয়। ছবির আয় ৯৬৬.৮৬ কোটি টাকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

পিকে

আমির খানের অন্যতম ব্লকবাস্টার ছবি পিকে। অনুষ্কা শর্মার , সুশান্ত সিং রাজপুত অভিনীত ছবিটির পরিচালনা করেন রাজ কুমার হিরানি। প্রযোজনায় রাজকুমার জুটি বাঁধেন বিধু বিনোদ চোপড়ার সঙ্গে। ছবিটি রোজগার করে ৮৩২ কোটি টাকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

রজনীর ‘২.০’

থালাইভা রজনীকান্ত অভিনীত ২.০ ও দেশে সাড়া ফেলেছিল। এস শঙ্করের পরিচালিত এই ফিল্ম ২০১৮ সালে মুক্তি পায়। সেই সময় তামিল ছবি রোজগার করে ৮০০ কোটি টাকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

বাহুবলী

বাহুবলী সিরিজের প্রথম ছবিটিতেই এস এস রাজামৌলি কার্যত তাাক লাগিয়ে দেন। এই ছবির রোজগার ছিল ৬৫০ কোটি টাকা। ২০১৫ সালের এই ছবি জানান দেয় আঞ্চলিক সিনমার ব্যবসায়িক গুরুত্ব।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

সুলতান

বলিউডের ভাইজান সলমান খান অভিনীত ছবি ‘ সুলতান’ মুক্তি পায় ২০১৬ সালে। এর ক্রীড়াবিদের জীবনী অবলম্বনে তৈরি এই ছবিতে সলমানের সঙ্গে অভিনয় করেন অনুষ্কা শর্মা। যশরাজ ফিল্মের প্রযোজনার এই ছবি আয় করে ৬২৩.৩৩ কোটি টাকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

সঞ্জু

২০১৮ সালের ছবি ‘সঞ্জু’। সঞ্জয় দত্তের এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করেন রণবীর কাপুর। ছবিটি রোজগার করে ৫৮৬.৮৫ কোটি টাকা।

বলিউডে সবচেয়ে বেশি রোজগার করেছে যে ছবিগুলি - West Bengal News 24

পদ্মাবত

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবি ‘পদ্মাবত’। রণবীর সিং, শাহিদ কাপুর, দিপীকা পাডুকোন অভিনীত এই ছবি রোজগার করেছে ৫৮৫ কোটি টাকা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য