রাজ্য

আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস, আসানসোল থেকে গ্রেপ্তার আরও এক পাণ্ডা!

আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দাফাঁস, আসানসোল থেকে গ্রেপ্তার আরও এক পাণ্ডা! - West Bengal News 24

আন্তঃরাজ্য এটিএম প্রতারণা চক্রের পর্দা ফাঁস! আসানসোল থেকে এর অন্যতম পাণ্ডাকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ঝাড়খণ্ডের বাসিন্দা।

মাস দুয়েক আগে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার পরিচয় দিয়ে কেওয়াইসি আপডেট করাতে বলে তাঁর ডেবিট কার্ডের নম্বর এবং মোবাইল ফোনে আসা ওটিপি জেনে নিয়ে লক্ষাধিক টাকা অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ জানান বাগুইহাটির এক বাসিন্দা। এরপরই এই কীর্তিমানকে গ্রেপ্তার করল পুলিশ।

এটিএম কার্ডের নম্বর এবং ওটিপির মাধ্যমে টাকা তুলে নেওয়ার চক্র অনেকদিন। এর আগে গত ৮ তারিখে এটিএম প্রতারণার ফাঁদে পা দিয়ে টাকা খোয়ান মালদার হরিশ্চন্দ্রপুরের এক সরকারি কর্মী। অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৪০ হাজার ১৪৯ টাকা গায়েব হয়ে যায়। এরকম ঘটনা প্রায়শই ঘটে চলেছে রাজ্যজুড়ে‌। এমনকী, এই চক্রের সঙ্গে আন্তঃরাজ্য সম্পর্ক রয়েছে বলেও নিশ্চিত তদন্তকারীরা। এই জাল কতদূর বিস্তৃত তার তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button