রাজনীতিরাজ্য

বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় বর্বরতা করছে বিজেপি : ফিরহাদ হাকিম

Firhad Hakim : বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় বর্বরতা করছে বিজেপি : ফিরহাদ হাকিম - West Bengal News 24

রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবসে নিমতলায় শ্মশানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে কবি গুরুকে শ্রদ্ধা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন আমরা রবীন্দ্রনাথকে দেখিনি তবে তাঁর সৃতি সৌধতে প্রণাম করে তাঁকে স্পর্শ করার প্রয়াস জানালাম। রবীন্দ্রনাথ সারা জীবন আমাদের মধ্যে থাকবেন।যতদিন পৃথিবীতে থাকবে ভারত বর্ষ থাকবে রবীন্দ্রনাথ সকলের মধ্যে থাকবেন বলে জানান তিনি।

এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, ত্রিপুরায় তৃণমূল কর্মীদের ওপরে আক্রমণের ঘটনা সামনে এসেছে। তার তীব্র নিন্দা করেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, বাংলায় কুমিরের কান্না আর ত্রিপুরায় বর্বরতা চলছে। এই দুটো বিজেপি পার্টি করছে। গণতন্ত্র নিয়ে যে পার্টি বাংলায় কান্না করছিল। তার সম্পূর্ণ ভুয়ো ছিল।আজ তা প্রমান হল। ত্রিপুরায় আদৌ কী গণতন্ত্র রয়েছে?

প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে বাংলায় ক্ষমতায় এসেছিলেন।

ত্রিপুরায় বিজেপিকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস আসবে।যত মারবে তত আমরা শক্ত হব বলে হুশিয়ারি দেন তিনি।আমরা গর্বিত আমাদের ছাত্র-যুব ত্রিপুরায় লড়াই করছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে কখনও আটকানো যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই চালিয়ে যাবেন।

ত্রিপুরায় বিজেপিকে হারিয়ে পরবর্তী নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। ত্রিপুরায় এখন বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন ফিরহাদ হাকিম। বিজেপি মৃত্যুর খবর দেন আক্রান্তের খবর দেন না। তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যায় না।

তৃণমূলকে ভয় পাচ্ছে বিজেপি। তাই তৃণমূলের যুব নেতারা আক্রান্ত হবার পরেও তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মনে রাখবেন গণতন্ত্রই শেষ কথা বলে। ভয় পাচ্ছে বলে প্রতি হিংসা নিচ্ছে বিজেপি। কিন্তু তৃণমূল কংগ্রেস ভয় পায় না। আমরা জয়ী হবো বলেই দাবি করেন ফিরহাদ হাকিম।

সুত্র :প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য