
মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক যুবক।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতে। মৃত যুবকের দেহ উদ্ধার করল নবদ্বীপ থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম দুর্যোধন ঘোষ, বয়স ২৯। বাড়ি নাদন ঘাট থানার দোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের কোরাপোরা গ্রামে। মৃতের বাড়ির লোকজনের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বাড়িতে মানসিক অবসাদে ভুগছিলেন।
গতকাল রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এদিন সকালে পরিবারের লোকজন দেখতে পেয়েই তড়িঘড়ি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা যায়, ওই মৃত যুবক বিবাহিত এবং দুটি সন্তান রয়েছে। এরপর নবদ্বীপ থানার পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে।
তবে এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।



