বিনোদন

বিয়ের সাজে ইয়ামি! পাত্র কে জেনে নিন

বিয়ের সাজে ইয়ামি! পাত্র কে জেনে নিন - West Bengal News 24

বর্তমান সময়ের বলিউড অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম। অভিনেত্রীদের মধ্যে মেকআপ ছাড়াই যারা সুন্দরী তাদের মধ্যে অন্যতম ইয়ামি । এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল ছবি তিনি উপহার দিয়েছেন।

সম্প্রতি কনে সাজে ইয়ামিকে দেখা গেছে। যেহেতু আর পাঁচজন কনের মতো নয় সে, তাই তার বিয়েতে লেহেঙ্গা লাল করতে চাননি। তাকে নিয়ে অনেক চিন্তাভাবনা, আলাপ-আলোচনা শেষে পান্না সবুজ রংই বেছে নেয়া হয় অভিনেত্রীকে ইয়ামি গৌতমের জন্যে।

সর্বশেষ এই বলি সুন্দরীকে বড় পর্দায় দেখা গিয়েছিল ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমার ছোট্ট একটি চরিত্রে। যদিও ওই ছবিতে স্ক্রিন জুড়ে ভিকি কৌশলের উপস্থিতি, তবুও ছোট্ট চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছিলেন ইয়ামি।

আগামীতে রোম্যান্টিক কমেডি ছবি Ginny Weds Sunny-এ দেখা যাবে ইয়ামিকে। ছবিটিতে তাকে দেখা যাবে বিক্রান্ত মাসে-র বিপরীতে।

এই তো সম্প্রতি সামনে এসেছে ইয়ামি গৌতমের লেহঙ্গা পরা একটি ছবি। ‘Ginny Weds Sunny’ ছবির একটি দৃশ্যে এমন সাজেই দেখা যাবে ইয়ামি গৌতমকে।

জিনির বিয়ে ঠিক হয় সানির সাথে। কিন্তু সানিকে এককথায় খারিজ করে দেয় জিনি। এরপর জিনির মায়ের সঙ্গে হাত মিলিয়ে কীভাবে তার মন জয় করে সানি, তারই গল্প পাওয়া যাবে রঙিন পর্দায়। ছবিটি পরিচালনা করছেন পুনীত খন্না।

জানা যায়, পরিচালক পুনীত খন্না অনেক চিন্তাভাবনা, আলাপ-আলোচনা শেষে পান্না সবুজ রঙ বেছে নেয়া হয় ইয়ামি গৌতমের জন্য।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য