টলিউড

মন্ত্রীপুত্র সায়নদেবের সঙ্গে রোশন, শ্রাবন্তীর পর রোশনও রাজনীতিতে আসছেন? ছবি শেয়ার করতেই শুরু জল্পনা

মন্ত্রীপুত্র সায়নদেবের সঙ্গে রোশন, শ্রাবন্তীর পর রোশনও রাজনীতিতে আসছেন? ছবি শেয়ার করতেই শুরু জল্পনা - West Bengal News 24

বিধানসভা নির্বাচনের ঠিক আগে আগে রাজনীতিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ‍্যায় (srabanti chatterjee)। বিজেপির টিকিটে বেহালা পশ্চিম থেকে ভোটে দাঁড়িয়েও হেরেছিলেন তিনি। সম্প্রতি সংবাদ মাধ‍্যমের কাছে বলেই ফেলেছেন, রাজনীতি নিয়ে আর ভাবছেন না তিনি। বাংলার মানুষ তাঁকে অভিনেত্রী হিসেবেই দেখতে চান।

এদিকে শ্রাবন্তীর ‘প্রাক্তন স্বামী’ রোশন সিংয়ের (roshan singh) সাম্প্রতিক ছবি দেখে জল্পনা শুরু হয়েছে তিনিও যোগ দিতে পারেন রাজনীতিতে! মন্ত্রীপুত্র সায়নদেব চট্টোপাধ‍্যায়ের সঙ্গে নিজের জিমে ক‍্যামেরাবন্দি হয়েছেন রোশন। হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন দুজন। ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে ক‍্যাপশনে রোশন লিখেছেন, ‘অনেকদিন পর দেখা হয়ে ভাল লাগল’।

মন্ত্রীপুত্র সায়নদেবের সঙ্গে রোশন, শ্রাবন্তীর পর রোশনও রাজনীতিতে আসছেন? ছবি শেয়ার করতেই শুরু জল্পনা - West Bengal News 24

তৃণমূলের শোভনদেব চট্টোপাধ‍্যায়ের ছেলের সঙ্গে রোশনের ছবি দেখেই গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে টক্কর দিতে এবার কি বিরোধী দলে যোগ দিচ্ছেন তিনি? বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তারকা কর্মী সোহেল দত্তের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। প্রথমে রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা অস্বীকার করলেও তারপরেই বিজেপিতে যোগ দেন বনি।

আরও পড়ুন : আটকে গেল ছবির কাজ! ‘কনডম টেস্টার’ হওয়া হল না রাকুল প্রীতের

একই রকম ভাবে রোশনের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সায়নদেবও। তাঁর দাবি, গত দু বছর ধরে রোশনের জিমে তিনি নিয়মিত ঢুঁ মারেন। কিন্তু করোনার কারণে বেশ কিছুদিন আর জিমমুখো হননি তিনি। উপরন্তু নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন সায়নদেব। এখন সুস্থ হয়ে ফের শরীরচর্চায় মন দিচ্ছেন।

তাই ফের যোগ দিয়েছেন জিমে। রোশন তাঁর পুরনো বন্ধু। তাই এদিন দুজনের দেখা হতে ছবি তোলার লোভ সামলাতে পারেননি তাঁরা। সায়নদেব সাফ জানিয়েছেন রোশন এই জিমের মালিক, এটাই তাঁর কাছে রোশনের পরিচয়। শ্রাবন্তীর মাধ‍্যমে আলাপ হয়নি দুজনের।

সূত্র: বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button