বলিউড

মা হচ্ছেন ক্যাটরিনা?

মা হচ্ছেন ক্যাটরিনা? - West Bengal News 24

সোনম কাপুর, আলিয়া ভাট মা হচ্ছেন এখবর এখন বেশ পুরনো। এরই মাঝে ছড়িয়ে পড়েছে বলিউডের আরও এক অভিনেত্রীর মা হতে চলার গুঞ্জন। আর ইনি আর কেউ নন, ক্যাটরিনা কাইফ।

ক্যাটরিনার মা হতে চলার খবর ছড়িয়ে পড়ার পিছনে রয়েছে মূলত দুটি কারণ। বহুদিন হল সোশ্যাল মিডিয়া থেকে উধাও ভিকি ঘরণী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রায় দু’সপ্তাহ আগে, তাও সেটা ‘ফোন ভূত’-এর প্রচার। নিজের ছবি দিয়েছিলেন প্রায় ১ মাস আগে। করণ জোহরের জন্মদিন পার্টিতে যাওয়ার ছবি শেয়ার করেছিলেন প্রায় ৬ সপ্তাহ আগে।

সোশ্যালে অ্যাক্টিভ ক্যাটরিনার হঠাৎ করে এই নিরাবতা নিয়ে তাই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয় ১ মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে ক্যাটরিনাকে বাইরে দেখা যায়নি।

পাপারাৎজির নজর থেকেও দূরেই রয়েছেন তিনি। বেশ কয়েকমাস আগেও যখন তাঁকে বিমানবন্দরে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছিল, তখনও তাঁর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও এবিষয়ে ক্যাটরিনা বা ভিকি কৌশল মুখে কুলুপ এঁটেছেন।

প্রসঙ্গত, নিজেদের প্রেম নিয়েও একসময় চুপচাপ ছিলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাট।

তারপর থেকে একসঙ্গে নিজেদের ছবি পোস্ট করতেও দেখা যায়নি ভিকি-ক্যাটকে। হঠাৎ করে তাঁদের এতবেশি নিরাবতার কারণেই ক্যাটরিনার মা হতে চলার জল্পনা তৈরি হয়েছে। তবে তারকা দম্পতি নিজেরা কবে নিরাবতা ভাঙেন এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন ::

Back to top button