জাতীয়

গুজরাতে ৫০ কিলোমিটার রোড শো, ভারতীয় রাজনীতিতে নজির মোদির

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

গুজরাতে ৫০ কিলোমিটার রোড শো, ভারতীয় রাজনীতিতে নজির মোদির - West Bengal News 24

নির্বাচনকে কেন্দ্র করে প্রচার কর্মসূচি নতুন কিছু নয়। তবে গুজরাতে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ রোড শো রীতিমতো তাক লাগিয়েছে দেশবাসীকে। একদিনে ৫০ কিলোমিটার দীর্ঘ রোড শো। এই মিছিল ১৬টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে ভারতীয় রাজনীতিতে নতুন নজির তৈরি করেছে। তবে তারই মাঝে দীনদয়াল উপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷

গুজরাতে বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচন চলাকালীন দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারে অংশ নেন নরেন্দ্র মোদি। প্রথম দফার চারদিন পরই বাকি বিধানসভা আসনগুলিতে দ্বিতীয় দফার ভোট। এর আগে ভারতীয় কোনও রাজনীতিবিদ একদিনে এত দীর্ঘ রোড শোয়ে অংশ নেননি বলেই দাবি বিজেপি-র৷ আসলে দ্বিতীয় দফার ভোটের আগে যত বেশি সম্ভব কেন্দ্রে মোদিকে হাজির করানোই বিজেপি-র লক্ষ্য৷ মূলত সেই লক্ষ্যপূরণেই এই মেগা রোড শো বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ৷

এ দিন নারোদা গাম এলাকা থেকে শুরু হয় রোড শো৷ এর পর একে একে বাপুনগর, নিকোল, মনিনগর, জামালপুর খাড়িয়া, ভেজালপুর, নারনপুর, সবরমতীর মতো বিধানসভা আসনগুলি ছুঁয়ে গান্ধিনগর দক্ষিণ কেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রীর রোড শো শেষ হয়।

দলের হাজার হাজার কর্মী, সমর্থক ড্রাম বাজিয়ে, দলের পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। অন্যদিকে, হুডখোলা গাড়ির উপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগোতে থাকেন প্রধানমন্ত্রী৷

যাত্রাপথে মোট ৩৫টি জায়গায় রোড শো থামে৷

আরও পড়ুন ::

Back to top button