বর্ধমান

জঞ্জালমুক্ত শহর গড়তে বিশেষ উদ্যোগ বর্ধমান পৌরসভার

জঞ্জালমুক্ত শহর গড়তে বিশেষ উদ্যোগ বর্ধমান পৌরসভার - West Bengal News 24

জঞ্জালমুক্ত বর্ধমান শহর গড়ে তোলাই একমাত্র লক্ষ্য বর্ধমান পৌরসভার। প্রতিনিয়ত বর্ধমান পৌরসভার তরফ থেকে প্রচার করা হচ্ছে যত্রতত্র জঞ্জাল ফেলবেন না, বাড়ি আনাচে-কানাচে জল জমতে দেবেন না, প্লাস্টিক মুক্ত বর্ধমান শহর গড়ে তুলুন।

সেই মর্মে আজ বর্ধমান পৌরসভার উদ্যোগে স্বচ্ছ মশাল মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এই মিছিল বর্ধমান শহরের টাউন হল প্রাঙ্গণ থেকে সিধু কানু প্রাঙ্গন পর্যন্ত করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভায় কর্মরত নির্মল বন্ধুরা।

এই স্বচ্ছ মশাল মিছিলে পা মিলিয়ে ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান পৌরসভার কাউন্সিলর শাহাবুদ্দিন খান, বর্ধমান পৌরসভার কাউন্সিলর সনদ বক্সী, রূপালী কৈবর্ত, ছন্দা দাস, উমা সাঁই, ইন্তেকাব আলম সহ বর্ধমান পৌরসভার আধিকারিক বৃন্দ।

বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, আজ বর্ধমান পৌরসভার উদ্যোগে জঞ্জাল মুক্ত বর্ধমান শহর গড়ে তোলার লক্ষ্যে বিশেষ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমরা মানুষের কাছে আবেদন রাখছি যেন প্লাস্টিক মুক্ত বর্ধমান শহর গড়ে তোলা যায়। শুধুমাত্র বর্ধমান পৌরসভা কে নয় মানুষকেও এগিয়ে আসতে হবে বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য।

আরও পড়ুন ::

Back to top button