
সবকিছু পরিকল্পনামাফিক চললে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির মালিক হবেন আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানি। বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা আছে প্রাইভেট ইক্যুইটি ফার্ম, সিভিসি ক্যাপিটালের হাতে। সূত্রের খবর, গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজির নিয়ন্ত্রক অংশীদারিত্ব কেনার জন্য এই প্রাইভেট ইক্যুইটি ফার্মের পার্টনারদের সঙ্গে আলোচনা করছে আদানি গোষ্ঠী।
প্রসঙ্গত , আইপিএলের শুরু থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স এর মালিকানা রয়েছে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হাতে। বর্তমানে গুজরাট ফ্র্যাঞ্চাইজির শেয়ার রয়েছে বর্তমানে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা আছে প্রাইভেট ইক্যুইটি ফার্ম, সিভিসি ক্যাপিটালের হাতে।
ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে ২০২১ সালেই আইপিএল-এর আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি কিনতে চেয়েছিল আদানি গোষ্ঠী এবং টরেন্ট গোষ্ঠী। এখন গুজরাট টাইটান্সের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব কেনার জন্য দুই সংস্থাই আগ্রাসীভাবে এগোচ্ছে।
আপাতত বিসিসিআই-এর লক-ইন পিরিয়ড চলছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থাই থাকবে। অর্থাৎ, ২০২৫-এর ফেব্রুয়ারি পর্যন্ত কোনও আইপিএল দলের শেয়ার বিক্রি করা যাবে না। ২০২১ সালে ৫,৬২৫ কোটি টাকা দিয়ে গুজরাট টাইটান্স ফ্র্যাঞ্চাইজি কিনেছিল সিভিসি ক্যাপিটাল। আত্মপ্রকাশেই আইপিএল জিতেছিল তারা।



