রাজ্য

শ্রাবণের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি! শিবভক্তদের জন্য বেনজির উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

শ্রাবণের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি! শিবভক্তদের জন্য বেনজির উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর - West Bengal News 24

শ্রাবণ মাসের প্রতি সোমবার হেলিকপ্টার থেকে শিবভক্তদের উপর ফুল ছড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সোমবার এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। পাশাপাশি শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি পাঁচ কিলোমিটার অন্তর পুণ্যার্থীদের জন্য সেবাকেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান তিনি। তারকেশ্বর মন্দিরের সংস্কার ও সৌন্দর্যায়নে ১৫ কোটি টাকা ব্যয়ে কাজ চলছে। আগামীকাল তারকেশ্বর সফরে যাওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, শ্রাবণ মেলা উপলক্ষে দেশের বিভিন্ন রাজ্যে প্রশাসনের তরফে সহযোগিতা করা হলেও এতদিন পশ্চিমবঙ্গ সেই সুবিধা থেকে বঞ্চিত ছিল। এবার সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে। প্রাথমিকভাবে রাজ্যের তিনটি শিবমন্দিরকে বিশেষ ক্ষেত্র হিসেবে নির্বাচন করেছে সরকার। তালিকায় রয়েছে হুগলির তারকেশ্বর ধাম, জলপাইগুড়ির জল্পেশ মন্দির এবং জয়ন্তী এলাকার একটি শিবমন্দির।

আরও পড়ুন :: তৃণমূলের ৩ প্রাক্তনকে রাজ্যসভার টিকিট বিজেপির! ‘তৃণমূলীকরণ’ বিতর্কে মুখ খুললেন দিলীপ ঘোষ, দিলেন বড় বার্তা

শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে জল নিয়ে যান লক্ষ লক্ষ শিবভক্ত। তাঁদের যাত্রাপথের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রতি পাঁচ কিলোমিটার অন্তর সেবাকেন্দ্র চালু করা হচ্ছে। গোটা শ্রাবণ মাস ধরে পুণ্যার্থীদের জন্য পুলিশি সহায়তাকেন্দ্র, চিকিৎসা শিবির, পানীয় জল, ওআরএস এবং বিশ্রামের ব্যবস্থা থাকবে। প্রয়োজন অনুযায়ী এই কেন্দ্রগুলি থেকে সরকারি সহায়তা নিতে পারবেন ভক্তরা।

আবহাওয়া অনুকূল থাকলে শ্রাবণের প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শ্রাবণ মাস শুরু হওয়ার আগে আগামীকাল, মঙ্গলবার তারকেশ্বরে যাবেন তিনি। আগামী ১৬ তারিখ কলকাতার ঐতিহ্যবাহী ইসকনের রথযাত্রাতেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুন ::

Back to top button