রাজনীতিরাজ্য

‘দলত্যাগীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব!’ একুশে জুলাইয়ের আগে বিদ্রোহীদের বেনজির চ্যালেঞ্জ অভিষেকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘দলত্যাগীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব!’ একুশে জুলাইয়ের আগে বিদ্রোহীদের বেনজির চ্যালেঞ্জ অভিষেকের - West Bengal News 24

দলের একাংশের বিদ্রোহী নেতাদের নিশানায় দীর্ঘদিন ধরেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ শিবিরের কয়েকজন নেতাও তাঁর ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন। কারও কারও বক্তব্য, অভিষেক দলে থাকলে তাঁরা আর তৃণমূলে থাকবেন না। এমন পরিস্থিতিতে বিদ্রোহী শিবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না।” একইসঙ্গে ঋতব্রত শিবিরেরও সমালোচনা করেন তিনি।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই দলের একাধিক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের একাংশের অভিযোগ, আইপ্যাকের পরামর্শ মেনে বেশ কয়েকটি আসনের টিকিট বণ্টনে অনিয়ম হয়েছে এবং সেই সিদ্ধান্তে অভিষেকের ভূমিকা ছিল। ওই আসনগুলির একাধিকটিতে তৃণমূল প্রার্থীরা বড় ব্যবধানে পরাজিত হন বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুন :: সব হারিয়েও দম্ভ যায়নি! ৩১-এ জিতে বিজেপির সব পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়ার হুমকি অভিষেকের

পাশাপাশি নির্বাচনের পরে দলীয় কর্মীদের উপর রাজনৈতিক হামলার অভিযোগ উঠলেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যথেষ্ট সক্রিয় ছিলেন না বলে সমালোচনা শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের পারিবারিক সম্পর্ক নিয়েও অসন্তোষ প্রকাশ করে দল ছেড়েছেন কয়েকজন নেতা। সাংসদদের একাংশ এনসিপিআই-তে যোগ দিয়েছেন, অন্যদিকে পরিষদীয় দলের বড় অংশ ঋতব্রত শিবিরের দিকে ঝুঁকেছে। এই দুই শিবির থেকেই অভিষেককে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ এসেছে।

এই আবহে শনিবার আমতলায় তাঁর দলীয় কার্যালয়ে বুলডোজার চালানোর ঘটনার পর প্রকাশ্যে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানান। তাঁর বক্তব্য, ‘‘পার্টি অফিস মন্দিরের মতো, এই জায়গা কিনে পার্টি অফিস হয়েছে। সমস্ত নথিপত্র আছে। সব আগে হাই কোর্টে জমা দেব। আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব এটা নিয়ে। শেষ দেখে ছাড়ব।”

আরও পড়ুন :: রাইফেল শুটার দময়ন্তী নিখোঁজ রহস্যে যবনিকা! কেন ঘর ছেড়েছিলেন ১৫ বছরের কিশোরী? পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য

দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও এদিন মুখ খোলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাওয়া জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যদি ওদের কেউ ফিরে আসে, আমি ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব। মিলিয়ে নিন, একজনও আসবে না।এতদিনে ওদের সবার জনতার কথা মনে পড়ল? এই ফলাফলের জন্য দলকে দায়ী করছেন, তার কারণ কী?”

অন্যদিকে, দলত্যাগীদের ফেরানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তাঁর কথায়, ‘‘ওদের একজনকেও ফেরানো হলে, আমি দল ছাড়ব।” রাজনৈতিক মহলের একাংশের মতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল-সহ দলের কয়েকজন পুরনো নেতা যে অবস্থান নিয়েছেন—অভিষেক দলে থাকলে তাঁরা থাকবেন না—এদিন কার্যত তারই পালটা জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন ::

Back to top button