বিনোদন

এবার ইংরেজি বলছেন রানু, নতুন ভিডিও ভাইরাল

এবার ইংরেজি বলছেন রানু, নতুন ভিডিও ভাইরাল - West Bengal News 24

পাওয়ার অব সোশাল মিডিয়া। পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশন থেকে মুম্বাইয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী হিমেশ রেশমিয়ার রেকর্ড রুমে পৌঁছে গেছেন রানু মণ্ডল। মুম্বাইয়ের অভিজাত হোটেল রেঁস্তোরা ঘুরে এখন তিনি ফিরেছেন নিজ এলাকায়। তবে সামনে তার ব্যস্ত সিডিউল। হিমেশ রেশমিয়ার সঙ্গে দক্ষিণী ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন। এতেই শেষ নয়, গান গাওয়ার জন্য বিদেশ বিভুঁইও পারি দিচ্ছেন রানু।

তাই নিজের আদবকায়দা বদলাতে মরিয়া রানু মণ্ডল। মুম্বাই থেকে ফিরে নিজের স্কুলে আমন্ত্রিত তিনি। ছোট্ট কচিকাচাদের গান গেয়ে শোনান রানু। এরপরই সেখানে উপস্থিত একজন প্রশ্ন করেন কেমন লাগছে নিজের স্কুলে এসে? রানু দেবী প্রশ্নের উত্তর দেন ইংরেজিতে, ‘ভেরি নাইস’। এরপরই হিন্দিতে কথা বলতে শুরু করেন। তবে গড়গড়িয়ে বলতে না পারলেও চেষ্টা চালিয়ে যান। কিন্তু হিন্দিতে খুব সাবলীল না হওয়ার তাকে বাংলায় বলতে বলা হয়।

সোশাল মিডিয়ায় ফের ভাইরাল রানু মন্ডলের এই ভিডিও। ইতোমধ্যে তাকে নিয়ে ছবিও তৈরি করতে চলেছেন এক বাঙালি পরিচালক। হৃষিকেশ মণ্ডলের পরিচালনায় তৈরি হবে এই ছবি। আইনি চুক্তিতে স্বাক্ষরও করেছেন রানু।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য