বিচিত্রতা

চা বিক্রি করেই ২০০ কোটি টাকার মালিক!

চা বিক্রি করেই ২০০ কোটি টাকার মালিক! - West Bengal News 24

অনেকের কাছে, চায়ের কাপ ছাড়া সকালটা অসস্পূর্ণ। তবে শুধু বাংলাদেশ নয় বিশ্বের বহু দেশে অনেক আগে থেকেই জনপ্রিয়। সম্প্রতি অবাক করা একটি ঘটনা ঘটেছে।

ব্রুক এডি, আমেরিকার বাসিন্দা। ২০০২ সালে সামাজিক ন্যায় আন্দোলনে যোগ দিতে ভারতে আসেন তিনি। ভক্তিমূলক এই আন্দোলন এডিকে গভীরভাবে প্রভাবিত করে। সেই সময়ই পশ্চিম ভারতের গ্রামে বেড়াতে যান এবং সেখানেই প্রথম চুমুক দেন চায়ের কাপে।

আর, সেখান থেকেই সূত্রপাত। একের পর এক ভিন্ন স্বাদের চা ট্রাই করতে থাকেন এডি। শুধু তাই নয়, চায়ের স্বাদের সঙ্গে ভিন্নতা লক্ষ্য করেন চায়ের কাপেও। এরপর, তিনি ফিরে যান নিজের দেশে। সেখানেও তিনি জারি রাখেন চা-পরীক্ষা পর্ব। কিন্তু, দেখার বিষয় আমেরিকার কোন ক্যাফেতে ভারতীয় চায়ের স্বাদ খুঁজতে ব্যর্থ হন তিনি। আর, সেখান থেকেই জন্ম নেয় নতুন একটি ধারণা। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এডি বানাতে শুরু করেন ‘ভক্তি-চা’।

২০০৭ সাল থেকে নিজের তৈরি চা বিক্রি করতে শুরু করেন এই মার্কিনি নারী। দেখতে দেখতেই পরিবার এবং বন্ধুদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে পানীয়টি। ওয়েবসাইটের (drinkbhakti.com) তথ্য জানাচ্ছে, এরপর নিজের চাকরিতে ইস্তফা দেন এডি। শুরু করেন ব্যবসা, নাম দেন ‘ভক্তি-চা’।

বর্তমানে, ২০০ কোটির মালিক এই চা-ব্যবসায়ী। এডির জনপ্রিয় চায়ের তালিকায় রয়েছে চকোলেট চা এর্নাজি বাইটসসহ একাধিক চা।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button