বিনোদন

বিয়ের আগেই মা হচ্ছেন আরেক অভিনেত্রী

বিয়ের আগেই মা হচ্ছেন আরেক অভিনেত্রী - West Bengal News 24

সম্প্রতি বিয়ে না করে মা হয়েছেন বলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। এবার বিয়ের না করে বন্ধুর সন্তানের মা হতে চলেছেন বলিউডের আরেক অভিনেত্রী। খবর আনন্দবাজার।

জানা যায়, অভিনেত্রী কাল্কি কোয়েচলিন মা হতে চলেছেন । পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি। আর সংবাদমাধ্যমকে এ কথা নিজেই জানালেন।

২০০৮-এ ‘দেব ডি’ তৈরির সময় পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় কল্কির। ২০১১ সালে বিয়ে করেন তারা। এরপর ২০১৫ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ওই জুটির।

বিয়ের আগেই মা হচ্ছেন আরেক অভিনেত্রী - West Bengal News 24

অনুরাগ কাশ্যপের সঙ্গে বিচ্ছেদের পর ইজরায়েলি পিয়ানো বাদক গাই হার্সবার্জের সঙ্গে সম্পর্কে জড়ান কাল্কি। এবার গাই হার্সবার্জের সন্তান নিজের গর্ভে থাকার সুখবর দিলেন এই অভিনেত্রী।

মাতৃত্ব কী ভাবে তার উপর প্রভাব ফেলছে সে বিষয়ে এই অভিনেত্রী, অবশ্যই পরিবর্তন অনুভব করছি। আমি এখন অনেক বেশি শান্ত, স্বাধীন, ধৈর্যশীল হয়েছি আমি। মাতৃত্ব আমার জীবনে এক নতুন মাত্রা, চেতনা যোগ করেছে।

তবে অন্তঃসত্ত্বা হয়েছেন বলে কাজকে বিদায় জানাবেন এমনটা জানিয়ে কাল্কি বলেন, আমি অবশ্যই কাজ করতে চাই। তবে আগের থেকে কম।

‘ইঁদুর-দৌড়ের’ অংশ হওয়ার কোনও বাসনাই নেই সে কথাও জানিয়ে তিনি বলেন, ‘গার্ল ইন ইয়েলো বুটস’।

বিয়ের আগেই মা হচ্ছেন আরেক অভিনেত্রী - West Bengal News 24

বছর ছয়েক আগে মা হতে রাজি হওয়া কাল্কির হঠাৎ কেন এই সিদ্ধান্ত? এ বিষয়ে কল্কি বললেন, আমি নিজেও জানিনা কখন আমার ইচ্ছাগুলো বদলে যেতে শুরু করেছিল। অনুরাগের সঙ্গে আমার ব্রেক আপের পর পুরনো ভাবনাগুলোকে নতুন করে জানতে শুরু করি আমি।

সিজারিয়ান ডেলিভারির চেয়ে প্রাকৃতিক নিয়মে ‘ওয়াটার বার্থ-এই আস্থা বেশি তাঁর, সে কথাও জানিয়েছেন অভিনেত্রী। তবে গাইকে বিয়ে করার প্ল্যান কবে, সে নিয়ে আপাতত কিছু জানাননি তিনি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য