বিনোদন

স্বামী-সন্তানকে নিয়ে গুজবে বিরক্ত কোয়েল মল্লিক

স্বামী-সন্তানকে নিয়ে গুজবে বিরক্ত কোয়েল মল্লিক - West Bengal News 24

কিছুদিন আগেই খুশির খবর সবার সঙ্গে শেয়ার করেছেন কোয়েল মল্লিক।টালিউড নায়িকা মা হয়েছেন।ফুটফুটে ছেলে সন্তান তার ঘর আলো করে এসেছে।

কিন্তু ছেলের জন্মের দিন থেকেই তার পরিবার ঘিরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভুয়া খবর প্রকাশ হয়। এতে চরম বিরক্ত কোয়েল।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এসব গুজবে এতদিন কান না দিলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

সন্তান জন্ম নেয়ার দিনই কোয়েলের বন্ধুর সন্তানের ছবিকে তার সন্তান হিসেবে চালিয়ে দেয় বেশ কিছু সংবাদমাধ্যম। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়তে থাকে সেই ছবি। অবশেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছেলের ছবি শেয়ার করে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন নায়িকা।

ইউটিউবে বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে কোয়েলের সন্তান নাকি অসুস্থ, আইসিইউতে ভর্তি। শুধু অসুস্থতার গুজবই নয়— কোয়েল, স্বামী রানে, বাবা রঞ্জিত মল্লিকসহ পরিবারের প্রায় সব সদস্যকে নিয়েই ছড়াতে থাকে একের পর এক গুজব।

অবশেষে প্রতিবাদ করেছেন কোয়েল। রোববার তিনি ফেসবুকে লেখেন, ‘আমি সবসময় আমার এবং কাছের মানুষদের নিয়ে ভুয় খবরে চুপ থেকেছি, কারণ সেটাই যথাযথ মনে হয়েছে। আমার একান্ত অনুরোধ দয়া করে কোনোরকম ভিত্তিহীন গুজবে কান দেবেন না। এই কুরুচিকর মানসিকতা অত্যন্ত ঘৃণ্য। আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। ভালো থাকুন, ভালো রাখুন।’

প্রসঙ্গত, টালিউডের নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল অভিনয়গুণে দর্শকদের নজর কেড়েছেন। এক যুগেরও বেশি সময় ধরে টালিউডে একের পর এক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন।বিয়ের প্রায় ১০ বছর পর সম্প্রতি মা হয়েছেন এই সুদর্শনী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য