বাড়ির সাহসী ছেলে আত্মঘাতী, ছেলের মৃত্যুর খবর মানতে পারছেন না, অসুস্থ হয়ে পড়েছেন সুশান্ত সিং এর বাবা !

ওয়েবডেস্ক : পাটনা, আত্মঘাতী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছেন অভিনেতা। সুশান্তের হঠাত আত্মহত্যার খবর যেন মেনে নিতে পারছে না তাঁর অসংখ্য অনুগামীরা।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। এমনকি এজন্যে ওষুধও তিনি নিতেন বলে জানা যাচ্ছে।
এই খবর শোনার পর থেকেই একদিকে যেমন শোকস্তব্ধ তাঁর অসংখ্য অনুরাগী। তেমনই খবর অভিনেতার বাড়িতে পৌঁছতেই ভেঙে পড়েছে তাঁর পরিবারের সদস্যরাও।

হতবাক বিহারের পটনায় তাঁর পরিবারের লোকজন। শনিবার রাতে যে ছেলে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে তা ধারণাই করতে পারেনি পরিবার। অভিনেতার বাড়ি পাটনার। সকাল থেকে অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল।
আত্মীয়রা জানিয়েছেন, বিভিন্ন সংবাদ চ্যানেলেই তাঁর প্রথম এই দুঃসংবাদ পান। সুশান্ত যে অবসাদে ভুগছিলেন, এমন কোনও খবর তাঁদের কাছে ছিল না। বাবা-মায়ের একমাত্র ছেলে সুশান্ত।
তাঁর রয়েছে চার দিদি। মাত্র ১৬ বছর বয়সে মাকে হারিয়েছিলেন সুশান্ত। সেই সময়ে কিছু চুপচাপ থাকত। কিন্তু নিজের অদম্য লড়াই সুশান্তকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল।
অন্যদিকে, এই ঘটনা গ্রামের বাড়ি পৌঁছতেই ভেঙে পড়েছে তাঁর পরিবারের লোকজন। মাঝে মধ্যেই জ্ঞান হারাচ্ছেন সুশান্তের বাবা। ছেলের খবর কানে যাওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন।
জানা যাচ্ছে, তাঁর অবস্থা স্থিতিশীল নয়। সুশান্তর পরিবারের সদস্য ভব্যা বলেছেন, খবরের চ্যানেলের মাধ্যমে আমরা খবর পেয়েছি। আমাদের কেউ কিছু জানায়নি। ও ৩-৪ মাস আগে পুজোয় গ্রামে এসেছিল। কী ঘটেছে, তা আমরা জানি না। ওর বাবা মর্মাহত…অসুস্থ হয়ে পড়েছেন।
অন্যদিকে, সুশান্তের তাঁর এক আত্মীয় দাবি করেছেন যে সুশান্তকে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, অভিনেতার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু এখনও পর্যন্ত সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই আত্মহত্যা কিনা, তা এখনও পরিস্কার নয়।

পুলিশ প্রাথমিক তদন্তে অবশ্য আত্মহত্যা বলেও অনুমান করেছে। তাঁর বিহারের বাড়িতেও শোকের ছায়া। বহু মানুষ ভিড় করেছেন তাঁর সামনে। তাঁর আত্মীয় আরসি সিং বলেন, ‘সুশান্ত খুবই সাহসী ছেলে। ও কখনই আত্মহত্যা করতে পারে না। ওকে খুন করা হয়েছে।’
সুত্র: কলকাতা24×7



