ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে বৃক্ষরোপণ

ঝাড়গ্রামে স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে বৃক্ষরোপণ - West Bengal News 24

স্বপ্নীল মজুমদার,ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের ঐতিহ্যপূর্ণ স্কুল কুমুদকুমারী ইনস্টিটিউশনের ২০০০ সালের মাধ্যমিক উত্তীর্ণ প্রাক্তনীদের সহযোগিতায় রাস্তার ধারে রোপণ করা হল গাছের চারা।

রবিবার ঝাড়গ্রাম গ্রামীণের রাধানগর মোড় থেকে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা পর্যন্ত রাস্তার দু’ধারে গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে ছিলেন রাধানগর গ্রাম পঞ্চায়েত সদস্য বাদল পাল, ঝাড়গ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কল্লোল তপাদার, সমাজসেবী মনোজ পাল, বাবলু গুপ্তা প্রমুখ।

কুমুদকুমারীর প্রাক্তনীদের মধ্যে ছিলেন অশোক গরাই, সন্দীপ ঘোষ, অর্ক প্রধান, অর্ণব মাজী, তাপস রাউত সহ অন্যান্যরা। সকলেই গাছের চারা রোপণ করে ঝাড়গ্রামকে আরও সবুজে ভরিয়ে তোলার শপথ নেন।

আরও পড়ুন ::

Back to top button