বিনোদন

এবার অন্তর্বাসের ব্যবসায় সানি লিওন

এবার অন্তর্বাসের ব্যবসায় সানি লিওন - West Bengal News 24

বরাবরই খোলামেলা পোশাকে দেখা যায় পর্ন স্টার সানি লিওনকে। এই তারকা সব সময় খোলামেলা পোষাক পড়বে বেশি পছন্দ করেন। সোমবার (৮ জুলাই) মুম্বাইয়ে অন্তর্বাসের ব্র্যান্ড ‘ইনফেমাস’ চালু করলেন সানি লিওন। সে সময় সানিকে প্রশ্ন করা হয়, তার খোলামেলা পোশাক নিয়ে।

উত্তরে সানি বলেন, আমি সম সময়ই নিজের পছন্দ খেতে এবং পরতে বিশ্বাসী। ইচ্ছে হলে যেমন টি-শার্ট, জিন্স পরি, তেমনি সোয়ের্টারও পরি। কে, কী বলল তাতে কী যায় আসে?

নিজের পরবর্তী সিনেমার ব্যাপারে সানি জানান, আমি অর্জুন পাটিয়ালার কাজ নিয়ে ব্যস্ত। আরেকটি ছবি আছে পাইপলাইনে, কোকাকোলা। এই ছবিটি সম্ভবত এই বছরেই মুক্তি পাবে।

প্রযোজনায় আসার ব্যাপারে সানির হাসিমাখা জবাব, খুব ভালো গল্প পেয়েছি। প্রোডাকশন টিমও তৈরি। তারিখ আর সময় ঠিক হলেই কাজ শুরু করব।

এর আগে সানি নিজের কসমেটিক ব্র্যান্ড ‘স্টারস্ট্রাক বাই সানি লিওন’ বাজারে নিয়ে এসেছিলেন। নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখতে কেমন লাগে, সে ব্যাপরে সানির জবাব, ব্যবসাটা আমি ভালোই বুঝি। তবে আমার থেকেও ড্যানিয়েল আরো ভালো পারে সামলাতে। আমাদের লক্ষ্য এক হওয়ায়, আর ড্যানিয়েল আমার পাশে থাকায় আমিও এখন পোক্ত ব্যবসায়ী হয়ে উঠেছি।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য