রাজ্য

দিদি নয়, নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন দাদা, ১৬২২ ভোটে জিতেছেন শুভেন্দু

দিদি নয়, নন্দীগ্রামে শেষ হাসি হাসলেন দাদা, ১৬২২ ভোটে জিতেছেন শুভেন্দু - West Bengal News 24

নন্দীগ্রাম নিয়ে চরম বিভ্রান্তি। ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না।

তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীকর জয়ের খবর আসে। এ নিয়ে যোগাযোগ করা হলে ফোনে তিনি বলেন, ‘‘১৬২২ ভোটে জিতেছি আমি।’’ তার পর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা।

এর আগে যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে সেখানে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে এমনিতেই চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল সেখানে।

তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনও তথ্য প্রকাশ করতে পারেনি না কমিশন। তার পরেই দেখা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কমিশনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

সূত্র : আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button