রাজ্য

মমতাকে অভিনন্দন জানিয়ে টুইট মোদির, দিলেন পাশে থাকার আশ্বাস

মমতাকে অভিনন্দন জানিয়ে টুইট মোদির, দিলেন পাশে থাকার আশ্বাস - West Bengal News 24

বাংলায় নির্বাচনে বিপুল জয় পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্যুইট করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বাংলার মানুষের স্বপ্নপূরণে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সবরকম সহযোগিতা করবে।

পাশাপাশি করোনা অতিমারির সংকট থেকে বেরিয়ে আসতেও রাজ্যের পাশে থাকার আশ্বাস মোদি।

একই সঙ্গে রাজ্য বিধানসভায় বিজেপি-র শক্তি অনেকটা বৃদ্ধি পাওয়ার জন্যও বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

সূত্র : নউজ ১৮

 

আরও পড়ুন ::

Back to top button