জাতীয়

টিকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী

টিকা নিতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী - West Bengal News 24

করোনাভাইরাসের জ্বরে কাঁপছে পুরো বিশ্ব। তবে ভারতে করোনা নিয়ন্ত্রণহীন। এমতাবস্থায় করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মানা এবং টিকার কোনও বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু টিকা নিতে গিয়ে দেশে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে।

দ্য সান জানিয়েছে, বিহার রাজ্যের পাটনা শহরে চলতি সপ্তাহের শুরুর দিকে এই ঘটনা ঘটেছে। টিকা দেয়া হবে এমন লোভ দেখিয়ে নির্জন এক বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। সেখানে তাকে দুইজন গণধর্ষণ করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তদন্তকারী বলেছেন, ওই দুজন কিশোরীকে যমুনাপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা ওই কিশোরীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। তখন ওই কিশোরী বাধা দেয় এবং পালানোর চেষ্টা করে। পরে ওই দুজন তার হাত-পা বেঁধে ফেলে।

তিনি বলেন, ওই ব্যক্তিরা কিশোরীর মুখে রুমাল গুজে দেয় এবং পালাক্রমে ধর্ষণ করে। পরে সেখান থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসে ওই কিশোরী। এরপর পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। পরে তার পুলিশের কাছে যায়।

ওই কিশোরী বলেন, আমি তাদের ছেড়ে দিতে অনুরোধ জানাই। কিন্তু তারা পশুর মতো আচরণ করে। আমি কোনও প্রতিরোধ দেখানোর আগেই তারা আমার গোপনাঙ্গ স্পর্শ করা শুরু করে। তারা আমাকে থাপ্পড় মারতে থাকে। আমি পালাতে চাইলে তারা আমার হাত-পা বেঁধে ফেলে। আর মুখে রুমাল গুজে দেয়।

আরও পড়ুন ::

Back to top button