
আজ হচ্ছে না নারোদকান্ডের শুনানি। অনিবার্য কারণবশত আজ হাইকোর্টে শুনানি হবে না। অনিবার্য কারণবশত বসছে না ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল। কবে হবে বা কখন হবে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। মামলার শুনানি কবে হবে অনিশ্চিত। তবে মামলায় আজ জানানো হয়েছে অনিবার্যকারণে আজ শুনানি হচ্ছে না। তাই যত সময় পর্যন্ত শুনানি না হচ্ছে ততসময় পর্যন্ত চার নেতা-মন্ত্রীকে কিন্তু জেলে থাকতে হবে ।
আজ প্রত্যাশিত ভাবে মামলায় আসামী পক্ষের আইনজীবিরা আদালতে আসতে শুরু করেছিলেন। আজ দুপুরের হওয়ার কথা ছিল শুনানি।শুনানিনা হওয়ায় নতুন করে জল্পনা শুরু । পৌনে ১২টা নাগাদ জানানো হয় বিজ্ঞপ্তি দিয়ে ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনির্বার্য কারণবশত ডিভিশন বেঞ্চ আজ বসছে না। তবে কবে এই বেঞ্চ কবে বসবে সেটা বিজ্ঞপিতে বলা হয়নি। যেহেতু বিষয়টি বিচারাধিন, তাই কবে এই মামলার শুনানি হচ্ছে সেটা তারাই সিদ্ধান্ত নেবেন। সোমবার থেকে শুক্রবার কলকাতা হাইকোর্ট খোলা থাকে। তাই আগামীকালও হতে পারে শুনানি।
আর বিশেষ ক্ষেত্রে শনিবার ও রোববারও খোলা থাকে হাইকোর্ট। সে ক্ষেত্রে বিশেষ প্রয়োজন বোধ করলে বিচারপতিরা কিন্তু শনিবার ও রবিবারও এই মামলার শুনানি করতে পারেন ।
অন্য কোনও ডিভিশন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে , এই মুহুর্তে তৃণমূলের র্শীষ নেতারা এমনটাই মনে করছেন । সূত্রের খবর, কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টের এমন আবেদন জানাবে তৃণমূল কংগ্রেস , কারণ এটা আদালতের এক্তিয়ার রয়েছে।
সূত্র : প্রথম কলকাতা



