রাজ্য

হিংসা ছড়ানোর অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR

হিংসা ছড়ানোর অভিযোগে দিলীপ ঘোষের বিরুদ্ধে FIR - West Bengal News 24

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের বিরুদ্ধে বারবার আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের নেতারা। নানা এজেন্সি দিয়ে রাষ্ট্রপতি শাসনের ফন্দি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই তালে তাল দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিন্তু আসল যে পাণ্ডার জন্য রাজ্য উত্তপ্ত হয়েছে রাজনীতি তাঁকে সবাই এড়িয়ে গিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের একাধিক সভা-সমিতি ও মিটিং-মিছিল থেকে কড়া ভাষায় হুমকির সুরে মন্তব্য করেছেন। তার পাল্টা এবার তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক তৃণমূল নেতা।

আজ বিধাননগরের ২৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর বাণীব্রত বন্দ্যোপাধ্যায়, বিধাননগর দক্ষিণ থানায় সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তার দাবি রাজ্য ভোটপরবর্তী যা হিংসা হচ্ছে তার জন্য দায়ী দিলীপ ঘোষ। বাণীব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যের নানান জায়গায় সভায় গিয়ে কখনও তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষদের শাসিয়েছেন।

পুলিশ কিংবা সরকারি কর্মচারীদের হুমকি ও পায়ের তলায় কাজ করার কথা বলেছেন। জায়গায় জায়গায় শীতলকুচির কথা বলেছেন। আর তার জন্যই ভোটপরবর্তী হিংসায় এত মৃত্যু হচ্ছে ও খুনোখুনি হচ্ছে। প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী দিলীপ ঘোষ।’

এর আগে উল্টোডাঙ্গা থানায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়। সেই ঘটনার তদন্ত শুরু করেছে বিজেপি রাজ্য সভাপতি। যদিও এই সমস্ত ঘটনায় পাত্তা দিতে নারাজ দিলীপ বাবু। বাণীব্রত বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ‘রাজ্যে সমস্ত ভোটপরবর্তী হিংসার ঘটনা বিজেপি নেতাদের মদতেই হচ্ছে। তাদের জন্যই এসব ঘটনা ঘটছে তাই পুলিশের কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত।’

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button