স্বাস্থ্য

হেয়ার স্টাইলের মাধ্যমে নিজেকে স্লিম দেখান

হেয়ার স্টাইলের মাধ্যমে নিজেকে স্লিম দেখান - West Bengal News 24

ছোটবেলায় ছিলেন একরকম দেখতে। আর বড় হয়েই ভোল গেছে পালটে। সেই মিষ্টি ব্যাপারটাই হারিয়ে গেছে। জৌলুস নেই! এখন একটু হেলদি হয়েছেন । জানেন কী, হেয়ার স্টাইলের মধ্য দিয়ে নিজেকে স্লিম দেখানো যায়। অবাক হলেন নাকি? তবে, হেয়ার স্টাইল জেনে রাখুন। কাজে লাগতে পারে।

চুল যদি খুব ঘন ও লম্বা হয়, তবে লেয়ার কাট করুন। এই ধরনের হেয়ার কাট মুখের স্ফীতভাব ঢেকে দেয়।

ফিরে যান সত্তরের দশকে। তখনকার সময়ের অভিনেত্রীরা ঠিক কীভাবে চুল বাঁধতেন, মনে পড়ে? সব চুলগুলো একসঙ্গে নিয়ে মাথার উপর একটা খোঁপা করে নিতেন। আপনিও করে নিন, এতে পার্সোনালিটি ধরা পড়ে।

যাঁরা লম্বা চুল পছন্দ করেন না, তাঁরা বব কাট করে নিতে পারেন। কান ঘেঁষা নয়, চিবুক পর্যন্ত বব কাট হেয়ার স্টাইল আজকালে ফ্যাশনে ইন।

বেণি করতে জানেন? তবে একদিকে করে নানা স্টাইলের বেণি করতে পারেন। এতে বেশ এলিগ্যান্ট দেখতে লাগে।

চৌকাকার বাক্স দেখেছেন? অনেকটা সেভাবেই নিজের চুলটা কেটে ফেলুন। সামনের দিকে চোখ পর্যন্ত চুলটা কেটে নিন। তারপর সিঁথি করে সামনের লকস্ সাইডের করে রাখুন। লম্বায় চুলটি ঘাড় পর্যন্ত কাটতে পারেন। মুখের ফোলাভাব ঢাকতে এই ধরনের হেয়ার স্টাইল বেশ মানাবে।

আরও পড়ুন ::

Back to top button