রাজ্য

আজও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি, সপ্তাহভর রাজ্যজুড়ে চলবে বৃষ্টি

আজও কলকাতাতে বিক্ষিপ্ত বৃষ্টি, সপ্তাহভর রাজ্যজুড়ে চলবে বৃষ্টি - West Bengal News 24

লকডাউনে বাড়িতে থাকা একপ্রকার নিশ্চিত করে ফেলেছে মরশুমের প্রথম বৃষ্টি (West Bengal Monsoon)। সেই কবে থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার নামটি নেই। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার খানিকটা উন্নতি হলেও মঙ্গলবার সকাল থেকে বের অন্ধকারে ঢেকেছে আকাশ। বেলা গড়াতেই শুরু হয়েছে টিপ টিপ বৃষ্টি।

যেকোনও মুহূর্তে মুষলধারায় ঝরে পড়ার পরিস্থিতি একেবারে তৈরি। আলিপুরে হাওয়া অফিস জানাচ্ছে, রাজ্যে এখনই রোদ ঝলমলে আকাশ দেখার সম্ভাবনা নেই। বরং গোটা সপ্তাহ ধরেই চলবে বৃষ্টি। রয়েছে বজ্রপাতেরও পূর্বাভাস। কলকাতা, শহরতলি-সহ গোটা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা প্রবল। গতকাল উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হয়েছে।

জানা গেছে রাজ্যে সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বদান্যতায় বাতাসে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প তৈরি হয়েছে। একই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা ও জলীয় বাষ্পের উপস্থিতিতেই ফের দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি শুরু হতে চলেছে। মৌসম ভবনের পূর্বাভাসকে অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে এবারের বর্ষা যে জমিয়েই বঙ্গবাসীকে ভেজাবে তা বেশ বোঝা যাচ্ছে।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button