রাজ্য

বিধানসভাতেও হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল, ওম বিড়লার কাছে অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভাতেও হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল, ওম বিড়লার কাছে অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের - West Bengal News 24

বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল, ওম বিড়লার কাছে অভিযোগ বিমান বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যের সঙ্গে সংঘাতে বারবার জড়িয়ে পড়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজেকে সংবিধানের রক্ষাকর্তা বলে বারবার রাজ্যের নানা ভূমিকায় সমালোচনা করেছেন, আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকে। এবার নিজের এক্তিয়ার বহির্ভূত বিধানসভায় রাজ্যপালের হস্তক্ষেপে ক্ষুদ্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এই ক্ষোভের কথা সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লাকে জানিয়েছেন বিমান বাবু, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত।

স্পিকারদের সঙ্গে ভার্চুয়াল মিটে রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, একজন রাজ্যপাল কীভাবে বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হওয়া বিল সই না করে বারবার ফেরত পাঠাচ্ছেন? স্পিকার জানিয়েছেন, ‘বিধানসভার অভ্যন্তরীণ প্রশাসনে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন রাজ্যপাল।

বিধানসভা রাজ্যপালের এক্তিয়ার নয়, অধ্যক্ষের এক্তিয়ার। কোনও বিল পাস করে পাঠানো হলেও অনুমতি মিলছে না। সই না করে বিল ফেরত পাঠাচ্ছেন রাজ্যপাল।’ বিলে কোনও ত্রুটি না থাকলেও কেন এই ধরনের আচরণ করছেন তার সদুত্তর নেই স্পিকারের কাছে। বিমান বাবু জানিয়েছেন, এর ফলে রাজ্যের বহু গুরুত্বপূর্ণ বিল আইনে প্রণয়ন করতে বাধা সৃষ্টি হচ্ছে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের এই আচরণ খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন স্পিকার।

এছাড়াও এই ভার্চুয়াল মিটে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্পিকার। করোনার সময় আট দফার নির্বাচনের জেরে রাজ্যে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে, বিঁধি নিষেধ লাগু করায় ধাক্কা খাচ্ছে রাজ্যের অর্থনীতি। এই বিষয়ে স্পিকার জানিয়েছেন, ‘২০২০-তে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন বিধায়কের মৃত্যু হয়েছিল।

২০২১-এ করোনা আক্রান্ত হয়ে দু’জন বিধায়কের মৃত্যু হয়েছে। আট দফার ভোটের জন্যই এমনটা হয়েছে। মুখ্যমন্ত্রীও কম দফায় ভোট চেয়েছিলেন, কিন্তু সে কথা শোনা হয়নি।’

সুত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button