রাজনীতিরাজ্য

পশ্চিমবঙ্গের এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার আশঙ্কা : দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গের এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাওয়ার আশঙ্কা : দিলীপ ঘোষ - West Bengal News 24

আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে (Shyama Prasad Mukherjee) স্মরণ করা অনেক বেশি প্রাসঙ্গিক, কারণ পশ্চিমবঙ্গ এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে কি না, সেই আশঙ্কা তৈরি হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে মন্তব্য দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এত বড় একজন ব্যক্তির রহস্যমৃত্যুর পরও তদন্ত কমিশন করা হয়নি, এর দায় কংগ্রেসের (Congress), মন্তব্য বিজেপি (BJP) নেতা তথাগত রায়ের (Tathagata Roy)।

তিনি বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে যে পশ্চিমবঙ্গ রাজ্য হত না। আজ আমরা সবাই পাকিস্তানে বাস করতাম বা বর্তমান বাংলাদেশে বাস করতাম। সম্ভবত নিহত হতাম বা বিতাড়িত হতাম।’ পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আজ পশ্চিমবঙ্গ ফের ঝুঁকির সামনে এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই থাকবে নাকি পশ্চিম বাংলাদেশ (Bangladesh) হয়ে যাবে।

যে পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করেন, আজও সেই পরিস্থিতি আছে। তাই আজ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করা বেশি প্রাসঙ্গিক। দেশের অখণ্ডতা নিয়ে বড় চ্যালেঞ্জ এসেছে, তাই আজও পশ্চিমবঙ্গ-বাংলাদেশের (Indo-Bangladesh) সীমান্ত সুরক্ষিত নয়, আজও বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আসছে।’

সুত্র : এ বি পি আনন্দ

আরও পড়ুন ::

Back to top button