‘ভুয়ো সিবিআই, ভুয়ো নীল বাতি, ট্রেন্ডটা খুব বেড়ে গেছে’, তদন্তে জোর দেওয়ার নির্দেশ ফিরহাদের

খাস কলকাতার বুকে এবার ধরা পড়েছে ভুয়ো আইপিএস। কিছুদিন আগেই ভুয়ো আইএএস ধরা পড়েছিল। এবার ভুয়ো আইপিএস ধরা পড়ল। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন ইদানিং এই ট্রেন্ডটা খুব বেড়ে গেছে। এটার কারণ কী তা খুঁজে বার করতে হবে। ভুয়োগিরি করে লোক ঠকানো কেন হচ্ছে এটার পিছনে কী কারণ আছে তা খুঁজে বার করতেই হবে।
তিনি বলেন, এই ভুয়ো সিবিআই, ভুয়ো নীল বাতি, ভুয়ো ডাক্তার এই জিনিসটা এত বেড়ে গেছে কেন? তা খতিয়ে দেখতে হবে। মানুষ অসাধু পথে টাকা রোজগার করতে চাইছে কেন এটা মনে হয় আলোচনা করার সময় এসেছে। অর্থাত্ কলকাতা শহরের ভুয়ো আইএএস, আইপিএস কেন এবার নিজেই প্রশ্ন তুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন তদন্তে বেশি করে জোর দিতে হবে।
বেশ কয়েকদিন ধরেই কলকাতাসহ জেলায় জেলায় ভুয়ো আইনজীবী, ভুয়ো সরকারি অফিসার, ও মানবাধিকার কর্মীরা ধরা পড়েছেন। প্রত্যেক দিনই খবরে এই ধরনের চিত্র উঠে আসছে। পুলিশ প্রশাসন চেকিং চালাচ্ছে, ধরপাকড় চালাচ্ছে তা সত্ত্বেও সমাজের একশ্রেণীর মানুষ এই ধরনের কাজ করেই চলেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম আজ পরিষ্কার জানিয়ে দেন এই বিষয়ে এবার কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
সূত্র : প্রথম কলকাতা



