দক্ষিন দিনাজপুর

প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে চার লক্ষ টাকা জরিমানা নার্সিং হোমের

সাগর মহন্ত

প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে চার লক্ষ টাকা জরিমানা নার্সিং হোমের - West Bengal News 24

অস্ত্রোপচার করতে গিয়ে এক প্রসূতির মূত্রথলি কাটার অভিযোগে ৪ (চার) লক্ষ টাকা জরিমানা হলো বালুরঘাটের এক নার্সিং হোমের। গত ফেব্রুয়ারী মাসে বালুরঘাটের ত্রিধারা ক্লাব সংলগ্ন একটি নাসিং হোমের এক চিকিৎসকের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দপ্তরে কাছে লিখিত অভিযোগ দায়ের করেন শহরের এ কে গোপালন কলোনির বাসিন্দা রনজিৎ দাস।

পরবর্তীতে কোলকাতায় চিকিৎসার খরচ যোগাতে ধারদেনায় ডুবে যান। সব বেচে, বসত বাড়িও বন্ধক রাখতে হয়েছে। পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দারস্থ হন ঐ পরিবার। অভিযোগ, রনজিৎ দাসের স্ত্রী অম্বিকা কুমারী দাস প্রসব ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হলে রেফার করে নার্সিং হোমে অস্ত্রোপচার করবার পরামর্শ দেন এক মহিলা চিকিৎসক।

৫০ হাজার টাকার বিনিময়ে নার্সিং হোমে অস্ত্রোপচার করার পরে হটাৎ অসুস্থ হয়ে পরলে মালদাতে রেফার করা হয়। সেখানে ভর্তি করা হলে চিকিৎসক জানিয়ে দেন মহিলার অস্ত্রোপচার করবার সময় মূত্র থলি কাটা পড়ে গিয়েছে। ভূল চিকিৎসার অভিযোগ দায়ের হতেই এই নিয়ে তদন্ত কমিটি গঠিত হয়।

অবশেষে চিকিৎসার গাফিলতির কারণে মূত্রথলি কেটে যাবার বিষয় প্রমান হতেই নার্সিং হোম কতৃপক্ষের বিরুদ্ধে চার লক্ষ টাকা জরিমানা ধার্য্য করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক আয়েশা রানি এ জানান, রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তার চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি উক্ত নার্সিং হোম কে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য