ঝাড়গ্রাম

কিডনি বিকল, অবসাদে আত্মঘাতী প্রৌঢ়

স্বপ্নীল মজুমদার

কিডনি বিকল, অবসাদে আত্মঘাতী প্রৌঢ় - West Bengal News 24

কিডনির অসুখে আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন।

রবিবার বাড়ির অদূরে ডুমুর গাছে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় প্রৌঢ়ের দেহ মিলল। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার ধড়সা গ্রামের ঘটনা।

মৃতের নাম খগেন সিংহ (৫৬)। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে কিডনির সমস্যায় ভুগছিলেন খগেন। একটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় মানসিক অবসাদে ভুগতে শুরু করেন।

চিকিৎসা চলছিল। রবিবার সকালে বাড়ির অদূরে ডুমুর গাছে দড়ির ফাঁসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিজনরা।

উদ্ধার করে চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের ছেলে পিন্টু সিংহ বলেন, কিডনি বিকল হওয়ায় বাবা মানসিক অবসাদে ভুগছিলেন।

তাঁকে অনেক বোঝানো হয়। বাবা সকালে অনেকগুলো ওষুধ খেয়ে নেয়। কখন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন কেউই টের পাইনি।

আরও পড়ুন ::

Back to top button