ঝাড়গ্রাম

দেওয়ের শ্রাদ্ধের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌদির মৃত্যু

স্বপ্নীল মজুমদার

দেওয়ের শ্রাদ্ধের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌদির মৃত্যু - West Bengal News 24

দেওয়ের শ্রাদ্ধের দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৌদির মৃত্যু হল। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার বৈষ্ণবপুর গ্রামে ঘটানাটি ঘেটেছে।

মৃতের নাম সাধুমণি মুর্মু (৩২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে অসুস্থ হয়ে সাধুমণির দেওয়ের মৃত্যু হয়। বুধবার ছিল শ্রাদ্ধানুষ্ঠান।

এদিন রাস্তার ধারে একটি আমগাছে চড়ে ডাল কাটছিলেন সাধুমণি। ওই গাছের উপর দিয়ে গিয়েছে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের হাইটেশন লাইন।

সাধুমণি ডাল কাটার সময়ে পড়ে গিয়ে তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য