আন্তর্জাতিক

কেনিয়ার বন থেকে ৪৭ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে

কেনিয়ার বন থেকে ৪৭ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে - West Bengal News 24

কেনিয়ার উপকূলীয় শহর মালিন্দির পার্শ্ববর্তী সাকাহোলা বন থেকে কবর খুঁড়ে ৪৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ।

রবিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি।

কেনিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেবিসি বলছে, ঘটনাস্থলে এ পর্যন্ত ৫৮টি কবর শনাক্ত করা গেছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তুহেরে কিন্দিকি বলেন, ‘৮০০ একরের বনটি সিলগালা করা হয়েছে। এটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করা হয়েছে।’

কেনিয়ার গণমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডের বরাতে বিবিসি বলছে, উদ্ধারকৃত মরদেহগুলোর ডিএনএ নমুনা নেবেন রোগ বিশেষজ্ঞরা। তারা কী কারণে মারা গেছে, তা পরীক্ষা করবেন তারা।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য