হাওড়া

হাওড়ার প্রসূনকে নিয়ে ক্ষুব্ধ ভাই বাবুন ! নির্দল হয়ে দাঁড়ালে চাপে পড়বেন ‘সুপ্রিমো’ দিদি মমতা ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হাওড়ার প্রসূনকে নিয়ে ক্ষুব্ধ ভাই বাবুন ! নির্দল হয়ে দাঁড়ালে চাপে পড়বেন ‘সুপ্রিমো’ দিদি মমতা ? - West Bengal News 24

তৃণমূলের প্রার্থী তালিকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম দেখেই অভিমান হয়েছিল তাঁর। হাওড়ার প্রসূনকে নিয়ে ক্ষুব্ধ ভাই বাবুন ! নির্দল হয়ে দাঁড়ালে চাপে পড়বেন ‘সুপ্রিমো’ দিদি মমতা ? মুখ্যমন্ত্রীর ভাই বাবুন জানিয়েছেন যে , রাজ্যের একটি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন তিনি। দল টিকিট না দিলেও তিনি নির্দল হিসাবেই দাঁড়াবেন সেখানে।

এরই মধ্যে হঠাৎ স্বপন দিল্লি চলে যাওয়ায় সেই জল্পনা আরও বেশি করে দানা বাঁধে। স্বপন নিজে এক পরিচিতের চিকিৎসার জন্য দিল্লিতে এসেছেন বলে জানালেও বিভিন্ন রাজনৈতিক সূত্রে খবর পাওয়া গিয়েছিল, দিল্লিতে গিয়ে স্বপন দেখা করবেন অলিম্পিক্স সংস্থার প্রাক্তন সহ-সভাপতি নরেন্দ্র বাত্রার সঙ্গে।

মঙ্গলবার থেকেই মুখ্যমন্ত্রী মমতার ছোট ভাই স্বপন (বাবুন) এর বিজেপিতে যোগদান করা নিয়ে নানা জল্পনা ঘোরাফেরা করতে শুরু করেছিল রাজনীতির অলিন্দে।

এই নিয়ে যখন লোকসভা ভোটমুখী বাংলায় আলোচনার পারদ চড়তে শুরু করেছে, তখনই সেই জল্পনা নাকচ করলেন স্বপন। স্বপন বলেন, ‘‘যত দিন দিদি আছে দল (তৃণমূল) ছেড়ে কোথাও যাব না।’’

তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপিতে না গেলেও তাঁর নিজের দল যে ভাবে তাঁর পরামর্শকে গুরুত্ব দেয়নি, তাতে তাঁর অভিমান হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য