বলিউড

অন্তঃসত্ত্বা সোনাক্ষী? সলমনের ‘দাবাং ট্যুর’ থেকে বাদ পড়তেই শুরু গুঞ্জন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Sonakshi Sinha : অন্তঃসত্ত্বা সোনাক্ষী? সলমনের ‘দাবাং ট্যুর’ থেকে বাদ পড়তেই শুরু গুঞ্জন - West Bengal News 24

বিয়ের পর থেকেই বলিউড তারকা সোনাক্ষী সিনহাকে ঘিরে বারবার ওঠেছে তাঁর মা হতে চলার জল্পনা। সেই আলোচনা ফের নতুন করে উস্কে দিল সলমনের ‘দাবাং ট্যুর’ থেকে হঠাৎ সোনাক্ষীর বাদ পড়ার সিদ্ধান্ত। তাঁর জায়গায় আনা হয়েছে তামান্না ভাটিয়াকে। এরপর থেকেই নেটিজেনদের অনুমান—অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ট্যুরে অংশ নিচ্ছেন না সোনাক্ষী।

অনলাইনে আলোচনার অন্যতম ভিত্তি হলো সাম্প্রতিক অনুষ্ঠানগুলোতে সোনাক্ষীর বড় মাপের পোশাক নির্বাচন। পাশাপাশি, এক পডকাস্টে অংশগ্রহণের সময় বারবার বালিশে হেলান দিয়ে বসার ধরন নিয়েও অনেকেই ধারণা করছেন এইবার হয়তো গুঞ্জনের পেছনে সত্যি কিছু আছে। যদিও অভিনেত্রী বা তাঁর স্বামী জাহির ইকবাল এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।

রমেশ তৌরানির দিওয়ালি পার্টিতেও ঢিলেঢালা সাজে হাজির হয়েছিলেন সোনাক্ষী, যা জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। সেখানে নাকি তিনি ওড়না দিয়ে ঘন ঘন পেট ঢাকার চেষ্টা করছিলেন। এমনকি ছবি তোলার সময় স্বামী জাহিরকে সোনাক্ষীর ‘স্ফীতোদরে’ হাত রাখতে দেখা যাওয়ায় গুঞ্জন আরও বেড়ে যায়। ‘দাবাং’ অভিনেত্রীর মা হওয়ার খবর নিয়ে তখনই তীব্র কৌতূহল ছড়িয়ে পড়ে।

তখন সোনাক্ষী মজা করে মন্তব্য করেছিলেন ‘মনুষ্য ইতিহাসের দীর্ঘতম গর্ভাবস্থা! অতি বুদ্ধিমান মিডিরার দৌলতে ১৬ মাসের অন্তঃসত্ত্বা হিসেবে বোধহয় বিশ্বরেকর্ড করে ফেললাম।’

২০২৪ সালের ২৩ জুন জাহির ইকবালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী। বিয়ের কিছুদিনের মধ্যেই তাঁকে নিয়ে বহুবার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে, আর প্রতিবারই তিনি সেই জল্পনাকে হাসিমুখে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button