প্রযুক্তি

বিবাহবিচ্ছেদের আড়ালে বিল গেটসের ৮ বিলিয়ন ডলারের গল্প

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিবাহবিচ্ছেদের আড়ালে বিল গেটসের ৮ বিলিয়ন ডলারের গল্প - West Bengal News 24

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস তার সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসকে বিবাহবিচ্ছেদের চুক্তি অনুযায়ী প্রায় ৮ বিলিয়ন ডলার প্রদান করেছেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ট্যাক্স নথির মাধ্যমে প্রথমবার এই তথ্য প্রকাশ্যে এসেছে।

এই অর্থ মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের প্রতিষ্ঠিত পিভোটাল ফিলানথ্রোপিস ফাউন্ডেশনে দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের একজন মুখপাত্র জানান, ২০২১ সালে বিবাহবিচ্ছেদের সময় করা চুক্তির অংশ হিসেবেই এই অনুদান প্রদান করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিল গেটস মোট ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার মধ্যে ৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলার ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে। বাকি অর্থও নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া হয়েছে বলে জানানো হয়।

২০২১ সালের মে মাসে ৩০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিচ্ছেদের তিন বছর পর মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ান। তিনি জানিয়েছেন, নিজের সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ তার দাতব্য কর্মকাণ্ডকে আরও কার্যকর করবে।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য