অর্থনীতিজাতীয়

অগস্টের শুরুতেই বিরাট স্বস্তি! এলপিজি সিলিন্ডারের দামে বড় চমক, কলকাতায় দর কত?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

LPG Cylinder Price Drop : অগস্টের শুরুতেই বিরাট স্বস্তি! এলপিজি সিলিন্ডারের দামে বড় চমক, কলকাতায় দর কত? - West Bengal News 24

অগস্টের প্রথম দিনেই সাধারণ মানুষের জন্য এল বিরাট সুখবর! এক ধাক্কায় ২০০ টাকার বেশি কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্যের ওঠানামা এবং আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েনের মাঝেই এই স্বস্তির খবর নিয়ে এল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। যদিও গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দামে আপাতত কোনো বদল আসেনি। জেনে নিন কলকাতা সহ দেশের চার মহানগরে আজ কত যাচ্ছে এলপিজি-র রেট।

কেন কমল বাণিজ্যিক গ্যাসের দাম? গত মার্চ মাস থেকেই টানা উর্ধ্বমুখী ছিল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দর। তবে জুলাই মাসের শুরুতে ১৮৩.৫০ টাকা কমার পর, অগস্টের ১ তারিখ থেকে আরও ২০৯ টাকা কমাল তেল সংস্থাগুলি।

আরও পড়ুন :: আগস্টে অ্যাকাউন্টে ঢোকেনি ৩০০০ টাকা? অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে বাদ পড়তে পারেন কারা?

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাহিদার পরিবর্তনের ওপর ভিত্তি করেই এলপিজি-র দাম নির্ধারিত হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে যুদ্ধ বিরতির সম্ভাবনার কারণে বিশ্ব বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

কলকাতায় আজকের রান্নার গ্যাসের দাম কত? বাণিজ্যিক গ্যাসের দাম কমায় সবচেয়ে বেশি লাভবান হবেন রেস্তোরাঁ, হোটেল ও ছোট ব্যবসায়ীরা। অগস্টের প্রথম সপ্তাহে দেশের চার বড় মহানগরে এলপিজি-র নতুন দর:

  • কলকাতা: ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার ৯৬৮ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ২,৮৭২.৫০ টাকা

  • দিল্লি: ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার ৯৪২ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ২,৭২৮ টাকা

  • মুম্বই: ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার ৯৪১.৫০ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ২,৬৯১.৫০ টাকা

  • চেন্নাই: ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডার ৯৫৭.৫০ টাকা। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার ২,৯০৬ টাকা

সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব? ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের দর কমে যাওয়া পরাক্ষভাবে সাধারণ মানুষের উপর থেকে চাপ কমাবে। বাইরে খাওয়া-দাওয়া বা রেস্তোরাঁ ও ক্যাফের খাবারের খরচে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে। তবে মধ্যবিত্ত পরিবারের চোখ এখন আগামী মাসে ঘরোয়া সিলিন্ডারের দাম কমে কি না, সেদিকেই।

আরও পড়ুন ::

Back to top button