বিনোদন

একযুগ প্রেমের পরিণতি ঘটালেন ডোয়াইন জনসন

একযুগ প্রেমের পরিণতি ঘটালেন ডোয়াইন জনসন - West Bengal News 24

বিয়ে করেছেন ‘দ্য রক’ নামে খ্যাত রেসলার ও অভিনেতা ডোয়াইন জনসন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি নিজেই। যুক্তরাস্ট্রের হাওয়াই দ্বীপে জীবনসঙ্গী লরেন হাসিয়ানকে বাহুলগ্না করে বেশকিছু ছবি প্রকাশ করেছেন তিনি।

যেখানে তিনি জানান, গত ১৮ অগাস্ট হাওয়াই দ্বীপেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের।

নতুন করে জীবন শুরু করা এ দম্পতির এটি দ্বিতীয় বিয়ে। দুজনেরই আছে আগের সংসারের স্মৃতি ও সন্তান। ৪৭ বছর বয়স্ক ডোয়াইনের আছে ১৮ বছর বয়স্ক কন্যা সিমন। অন্যদিকে, ৩৪ বছর বয়স্ক লরেনে আছে দু’টি কন্যা সন্তান। যার মধ্যে জেসমিনের বয়স ৩ ও টিয়ানার বয়স মাত্র এক বছর।

এর আগে ১৯৯৭ সালে প্রযোজক ড্যানি গ্রাসিয়ার সঙ্গে বিয়ে হয় ডোয়াইনের। ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তারপরপরই লরেনের প্রেমে পড়েন ডোয়াইন। এক যুগ প্রেমের এ সম্পর্কের পরিণতিই ঘটলো সোমবার।

আরও পড়ুন ::

Back to top button